সর্বশেষ
সর্বশেষ

Day: September 7, 2025

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির প্রতিবেদন গত ২৮ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ এর ৪.৩ সুপারিশমালা-আপু ৩. জাতীয়করণ সংক্রান্ত সিদ্ধান্ত, প্রতিবেদদের আলোকে জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবিতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনায় আগামী ১৫ সেপ্টেম্বর/২৫ ঢাকায় শিক্ষক সমাবেশ কর্মসূচি পালনের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে উক্ত বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় সমন্বয়ক নওশাদ আহমেদ, ওমর ফারুক, কেন্দ্রীয় সমন্বয়ক আল আমিন,আঃ মান্নান, বিভাগীয় সমন্বয়ক সোহেল, এমদাদ, মশিউর রহমান, জেলা সমন্বয়ক রবিউল ইসলাম, হায়দার আলী, জাকারিয়া মামুন, সমন্বয়ক লালমনিরহাট শারমিন আক্তার, নীলফামারী, অরুণ কুমার, পঞ্চগড় প্রদিপ কুমার, গাইবান্ধা নন্দ দুলাল প্রমূখ। বিভাগীয় সমাবেশ সূত্রে জানা যায়, বিগত ০৯ জানুয়ারি ২০১৩ খ্রিঃ তৎকালীন প্রধানমন্ত্রী দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি ২০১৩ খ্রিঃ ‘তারিখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২৭ মে ২০১২ খ্রিঃ তারিখের পূর্বে প্রতিষ্ঠিত ও পাঠদানের অনুমতির জন্য আবেদনকৃত বিদ্যালয় সমূহকে জাতীয়করণের আওতায় আনা হয়। কিন্তু প্রায় ৫হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা, প্রভাবশালী মহলের সুপারিশের অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী লেখাপড়া করছে, যারা সরকারের দেয়া উপবৃত্তি, বিস্কুট, মিড ডে মিল, স্কুল ড্রেস এর অর্থ, শিক্ষা সামগ্রী ও অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা জীবনের শুরুতেই তারা বৈষম্যের মুখোমুখি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত হতাশাজনক। তাই প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষক সমাবেশ কর্মসূচি পালনে সকলের সহযোগীতা কামনা ও সর্বাত্বক অংশ গ্রহণ করার আহবান জানানো হয় সমাবেশ থেকে।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে অবৈধভাবে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে বিমাতাসুলভ আচরণ করে রংপুর সদর-৩ সংসদীয় আসনের ভোটার থেকে অবৈধভাবে স্থানান্তর করে গঙ্গাচড়া-১ আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৯নং ওয়ার্ডবাসী। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রংপুর কাচারি বাজারস্থ ডিসি অফিসের সামনে সর্বস্তরের জনগণের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন, মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯নং ওয়ার্ড রংপুর সদর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে গঙ্গাচড়া-১ আসনে স্থানান্তর করা জনগণের সাথে চরম অবিচার। তারা আরও জানান, ৯নং ওয়ার্ড রংপুর সদর-৩ আসনের অন্তর্ভুক্ত করা হোক তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। মানববন্ধনে ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, কবি মোঃ নূর হাবীব স্বপন, নুরুন্নবী মিয়া, মোঃ আব্দুর রহিম বাবলু, মোঃ মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান, সংসদীয় আসন রক্ষা কমিটির সদস্য সচিব আলমগীর কবির শাহীন এবং আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রংপুর সিটি কর্পোরেশনের সর্বস্তরের সাধারণ জনগণ। মানববন্ধন শেষে সাংবাদিকদেরকে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী বলেন, “৯নং ওয়ার্ড ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত। হঠাৎ করে এটি রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা জনগণের মতামতের পরিপন্থী। আমরা মনে করি, এ সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের দাবি— অবিলম্বে এ গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”‎‎মানবন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ‎উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন।

Read More »