সর্বশেষ
সর্বশেষ

Day: September 22, 2025

লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে তুলে নিয়ে মা*র*ধর: এর প্রতি*বাদে সাংবাদিকদের অব*স্থান কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বানিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিককে লিয়াকত আলী বাদল নামে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর কাচারী বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। লিয়াকত আলী বাদল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়। লিয়াকত আলী বাদলের অভিযোগ, রকি নামের এক ব্যক্তি ও তার লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে। এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাদের ওপর হামলা চালান এবং সিটি কর্পোরেশন থেকে বের করে দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হন। রোববার বেলা ১টার দিকে রংপুর সিটি কর্পোরেশনে এ ঘটনা। নির্যাতনের শিকার সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের দাবি, রংপুর সিটি কর্পোরেশনে অটোরিকশার লাইসেন্স দেওয়ায় দুর্নীতিসংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের (রসিক) নির্দেশে রকি এবং তার লোকজন আমাকে কাচারি বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্য সচিব। তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলার মাস্টারমাইন্ড সিটি কর্পোরেশনের সিইও। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করবে এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই। সিটি প্রেসক্লাব রংপুর এর সভাপতি স্বপন চৌধুরী বলেন, সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, লাঞ্ছিত ও মব সৃষ্টির ঘটনা কোনোভাবেই মেনে নেবে না সাংবাদিক সমাজ। রংপুরে চাকরি করবেন, দুর্নীতি করবেন আর আপনাদের অপকর্মের কথা লিখলেই সাংবাদিকদের হেনস্থা করবেন-সেই দিন ভুলে যান। ন্যাক্কারজনক এই ঘটনায় নেপথ্যের ইন্ধনদাতাসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে করছি। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানতে পেরেছি। এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ সিঙ্গেল প্রমাণ করতে পারে, তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে তা মেনে নেব। উল্লেখ্য, এ ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুদ্ধ সাংবাদিকরা।

Read More »

লাইসেন্স বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে তুলে নিয়ে মারধর: এর প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স বানিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিককে লিয়াকত আলী বাদল নামে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর কাচারী বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। লিয়াকত আলী বাদল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনাম একটি সংবাদ প্রকাশ হয়। লিয়াকত আলী বাদলের অভিযোগ, রকি নামের এক ব্যক্তি ও তার লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে। এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে রসিকের কর্মচারীরা তাদের ওপর হামলা চালান এবং সিটি কর্পোরেশন থেকে বের করে দেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হন। রোববার বেলা ১টার দিকে রংপুর সিটি কর্পোরেশনে এ ঘটনা। নির্যাতনের শিকার সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের দাবি, রংপুর সিটি কর্পোরেশনে অটোরিকশার লাইসেন্স দেওয়ায় দুর্নীতিসংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের (রসিক) নির্দেশে রকি এবং তার লোকজন আমাকে কাচারি বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি কর্পোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্য সচিব। তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলার মাস্টারমাইন্ড সিটি কর্পোরেশনের সিইও। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করবে এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই। সিটি প্রেসক্লাব রংপুর এর সভাপতি স্বপন চৌধুরী বলেন, সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, লাঞ্ছিত ও মব সৃষ্টির ঘটনা কোনোভাবেই মেনে নেবে না সাংবাদিক সমাজ। রংপুরে চাকরি করবেন, দুর্নীতি করবেন আর আপনাদের অপকর্মের কথা লিখলেই সাংবাদিকদের হেনস্থা করবেন-সেই দিন ভুলে যান। ন্যাক্কারজনক এই ঘটনায় নেপথ্যের ইন্ধনদাতাসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে করছি। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানতে পেরেছি। এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। যদি কেউ সিঙ্গেল প্রমাণ করতে পারে, তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে তা মেনে নেব। উল্লেখ্য, এ ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুদ্ধ সাংবাদিকরা।

Read More »

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) ২০২৫ খৃ. – দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা জানান। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উপদেষ্টা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌরুটেও চাল ও সার চলে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করে যাচ্ছে। বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে এবং দুষ্কৃতকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কৃষক আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষক আলুর ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে তারা আলু চাষ করা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। তখন আবার আলুর দাম বেড়ে যাবে। সেজন্য আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেইটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারিভাবে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »