সর্বশেষ
সর্বশেষ

Day: September 23, 2025

অপরাধ দমন ও সৌন্দর্য বর্ধনে বরিশাল ডিসি লেকের ফেন্সিং পদ্ধতি নতুন দিগন্তের উদ্যোগ

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল জেলা প্রশাসক, পুলিশ সুপার বরিশাল ও বরিশালের জেলা ও দায়রা জজসহ অনেক অফিসারদের সরকারি বাসভবনের সামনের ডিসি লেকে ফেন্সিং সিস্টেম করে সৌন্দর্য বর্ধন করা এবং ছুরিচিন্তে রাহাজানি অশ্লীল বেহায়াপনা যা দেখার মত নাই তা বন্ধ করার জন্য উদ্যোগ নিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল ডিসি লেকের পাশে যে ফেন্সিং সিস্টেম করা হচ্ছে তা বন্ধ করার জন্য একটি কুচক্রী মহল মানববন্ধন করে।এরা সব সময়ই বরিশাল নগরীতে কোন উন্নয়নমূলক কাজ হলেই সেখানে গিয়ে মানববন্ধন করে উন্নয়নমূলক কাজ বন্ধ করার চেষ্টা করে। কিন্তু তাদের মানববন্ধন কোন সময়ই সফল হয়নি। অনুসন্ধানে দেখা যায় উক্ত মানববন্ধন কয়েকটি অনলাইন পোর্টালের প্রকাশ করলে কমেন্টে দেখা যায় মানববন্ধনের বিপক্ষে অবস্থান নিয়েছে নেটিজেনরা এবং নেটিজেনরা কমেন্টে বলতেছে এখানে যে বেহায়াপনা ও অশ্লীলতা হয় তা সাধারণত দেখার মত নয় তাই দ্রুত কাজ শেষ করে সৌন্দর্য বর্ধন করা হোক এবং এখানে যারা বেহায়াপনা করে তাদের বেহায়াপনা বন্ধ করা এখন সময়ের দাবি বলেন নেটিজেনরা। প্রাচীর নির্মাণ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কিছু তরুণ-তরুণী লেকের পাশে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর নামে অসামাজিক কার্যকলাপ করেন। পাশের সড়ক দিয়ে যাতায়াতকারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তা ছাড়া এখানে মাদকসেবীদের আড্ডা এবং লেক থেকে মাছ চুরিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এগুলো বন্ধ করার জন্য লেক ঘিরে প্রাচীর দেওয়া হচ্ছে। ডিসি লেক এর সৌন্দর্য বর্ধন এবং লেকের পাশে বসে যে বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম রোধ করার লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের ফেন্সিং সিস্টেমের যে উদ্বেগ নিয়ে কাজ করেছেন তা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মনে করছেন স্থানীয়রা ও সচেতন মহল। বরিশাল ডিসি লেকের পাশে বসে দিনে ও রাত ১১টার পরে অনৈতিক কর্মকান্ড মাদক বিক্রিসহ চুরি ছিনতাই রাহাজানি ও অশ্লীল বেহায়াপনা রোধ করার লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসক লেকের পাড়ে যে ফেন্সিং সিস্টেম এর কাজের উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ হিসেবে ইতিমধ্যেই সকলের মাঝে সাড়া ফেলেছে। বরিশাল ডিসি লেকের পাড়ে যে ফেন্সিং সিস্টেম করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে তাতে বসানো হবে অত্যাধুনিক আলোকসজ্জা। যা সহজেই বিলেশ পার্কে ঘুরতে আসা মানুষের মন কেড়ে নিবে। এমন ভালো কাজের জন্য সকল মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে বরিশাল নগরীর এবং তার আওতাধীন ১০টি উপজেলার একাধিক স্থানে সৌন্দর্য বর্ধন করা এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের পাশে আইনজীবী ভবনের সামনের পুকুরের চারপাশে যে সৌন্দর্যের কাজ করানো হয়েছেন তা অত্যন্ত দেখার মত যারা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন কাজের জন্য ভিজিটে আসেন তাদেরও মন কেড়ে নেওয়ার মতো সৌন্দর্যমন্ডিত করেছেন পুকুরের পাড়। পুকুরের পাড়ে লাগিয়েছেন উন্নত মানের আলোকসজ্জা করার জন্য লাইটিং। পুকুর পরে আরো লাগিয়েছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ যা এখন সকলের চোখে পড়ে এবং বরিশাল জেলা প্রশাসকের ভালো উদ্যোগের প্রশংসা করে।

Read More »

সাংবাদিক বাদলের উপর হামলায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নিন্দা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন অবৈধভাবে অটোরিকশার লাইসেন্স বাণিজ্যের পাঁয়তারা শিরোনামে গত ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক, একুশে টিভি, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউন এর রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এর উপর কাচারী বাজার কোর্ট মসজিদের সামনে গত ২১ সেপ্টেম্বর দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে মব তৈরি করে হামলা করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে নিয়ে মানসিকভাবে নির্যাতন করায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালসহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে ঘটনার হুকুমদাতা ও সন্ত্রাসীকে আটক করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়েছে।

Read More »

রংপুর চেম্বারের পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের আয়োজনে পরিচালনা পর্ষদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের হলরুমে মতবিনিময় সভায় রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল, পরিচালক মোঃ কামাল হোসেন, খন্দকার মাহামুদ এলাহী বিপ্লব, মোঃ রশিদুস সুলতান বাবলু, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ আব্দুল্লাহেল কাফি দুদু, খেমচাদ সোমানী রবি, মোঃ আশরাফুল আলম, মোঃ সাইফুল আলম, মোঃ তাইফুর রহমান, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ গোলাম আহমেদ আব্দুল মুকীত , মোঃ আব্দুল হালিম বুলু, মোঃ আজিজুল হক, মোঃ তৌহিদ হোসেন, মোঃ জুলফিকার আজিজ খান ।

Read More »

রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, জাতীয় দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে গত রোববার, ২১ সেপ্টেম্বর রংপুর নগরীর কাছারী বাজার থেকে মব তৈরি করে জোঁড় পূর্বক তুলে নিয়ে রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার প্রেস ক্লাবের সামনে উক্ত মানব বন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর মহানগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত সাংবাদিকরা। মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জমান সালেক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাযহারুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও জাতীয় দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাবেক প্রেসক্লাবের সভাপতি মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, সাজ্জাদ হোসেন বাপ্পি, টিসিএ রংপুরের সাধারন সম্পাদক মুকুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সময় টেলিভিশনের নাজমুল হোসেন নিশাত, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শিউলি বেগম, এনসিবি নেতা আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক পাটির শ্যামল বর্মন, রংপুর এবি পার্টির নেতা রুজু হোসেন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি-সম্পাদক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মানববন্ধনে রংপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে কর্মরত দেড় শতাধিক সাংবাদিক সহ জেলার বিভিন্ন উপজেলা সাংবাদিক ও সুশীল সমাজ অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন সাংবাদিক লিয়াকত আলী বাদল রংপুর সিটি কর্পোরেশনের অটো রিক্সা লাইসেন্স দেবার নামে ৫ কোটি টাকা বানিজ্য করার খবর প্রকাশ করলে লাইসেন্স বন্ধ করা হয়। এই ঘটনায় রকির নেতৃত্বে একটি দল ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে হামলা চালায়। মব সৃষ্টি করে যারা হামলা চালায় অতিদ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচি হতে। সভা শেষে দাবি আদায় না হলে আগামী বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।

Read More »

উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে অবৈধ সুবিধা না পেয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নামে বিভিন্ন মাধ্যম দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৎ নির্ভীক আদর্শবান অফিসার প্রকৌশলী শহিদুল ইসলামের থেকে অবৈধ পন্থায় অবৈধ স্বার্থ হাসিল করতে না পারায তার নামে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয একটি মহল। বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম অবৈধ পন্থায় ম্যানেজ না হাওয়া এবং তার অধীনে বরিশাল শিক্ষা অধিদপ্তরে যে সকল উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং সমাপ্ত হয়েছে সেই সকল কাজ শতভাগ মানসম্মত ভাবে আদায় করা যেন কাল হয়ে দাঁড়ায় নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও ৫ ই আগষ্ট পরবর্তী বন্ধ থাকা প্রায় ১১০ টি কাজ বাতিল করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুনরায় কাজ বাস্তবায়ন এর উদ্যোগ নিলে আপামর জনসাধারণ এর প্রশংসা কুড়ান। কিন্ত একটি সার্থান্বেশী মহল অবৈধ সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার এ লিপ্ত রয়েছে। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম আ’লীগ ফ্যাসিস্ট আমলে ছিলেন অত্যাচার নির্যাতন ও জুলুমের শিকার। আ’লীগ ফ্যাসিস্ট সরকার এর নেতাকর্মীরা ৫ আগস্টের পূর্বে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে নানানভাবে হয়রানি করতো। এমনকি মাঝে মাঝে প্রকৌশলী শহিদুল ইসলামকে জামাত-বিএনপির ট্যাগ দিযে হুমকি-ধাম কি দিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্র-পত্রিকায় লেখালেখি করতো। তথ্যসূত্রে জানা যায় নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি এবং দিনরাত পরিশ্রম করে সরকারের উন্নয়ন কাজ মানম্মতভাবে সফলভাবে বাস্তবায়ন করেছেন। ৫ই আগস্ট এরপরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ফের আবার সক্রিয় ফ্যাসিস্ট অনুসারীর একটি চক্র শহিদুল ইসলামকে নিয়ে নানান ভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানা যায়। বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী চাকুরির জীবন শুরু থেকেই সততা নিষ্ঠা আদর্শবান অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যবধি। এসব তথ্য পাওয়া যায় যেসকল জেলায় প্রকৌশলী শহিদুল ইসলাম তার চাকুরী জীবনে দায়িত্ব পালন করেছিলেন সেসকল এলাকার একাধিক ঠিকাদার ও সচেতন জনগণের থেকে। প্রকৌশলী শহিদুল ইসলাম যে কয়টি জেলায় শিক্ষা অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন এবং তার দায়িত্ব পালনকালীন করার সময় যে সকল কাজ তার দায়িত্বে সমাপ্ত হয়েছে সে সকল কাজের গুণগতমান ছিল প্রশংসনীয়। কোন কাজের ব্যাপারেই প্রকৌশলী শহিদুল ইসলাম ঠিকাদারদের সাথে আপস করেননি। শহিদুল ইসলাম এর একটাই কথা সরকার আমাকে যে দায়িত্ব দিযেছে আমি চেষ্টা করব শতভাগ সততার সাথে সেই দায়িত্ব পালন করার। আমার দায়িত্ব পালন করতে গিযে যদি আমি বিভিন্ন অন্যায় অবিচার নির্যাতন জুলুমের শিকারও হই তাও আমি মাথা পেতে মেনে নিব তারপরও আমি কোন অন্যায়কারীদের সাথে আপোষ করব না। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বর্ণনাট্য সরকারি সার্ভিস জীবনে একটি পয়সাও অনৈতিকভাবে উপার্জন করেনি এবং উপার্জনের কোন প্রমাণ পাওয়া যায়নি এই অনুসন্ধানে। প্রকৌশলী শহিদুল ইসলাম একজন সৎ ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই তার কর্মস্থলের সকলের কাছে পরিচিতি পেযেছেন। অনুসন্ধানে জানা যায় ছাত্র জীবন থেকে সাধারন শিক্ষার্থী হিসেবে ভাল কাজের সাথে যুক্ত ছিলেন। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। তারপরও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করায় প্রকৌশলী শহিদুল ইসলাম ছাত্রলীগ, আ’লীগ এর নির্যাতন এর শিকার হয়েছে। এ সকল তথ্য তার বিশ্ববিদ্যালয়ের একাধিক সুত্র থেকে পাওয়া যায় এই অনুসন্ধানী প্রতিবেদনে। সৎ থাকার কারনে প্রকৌশলী সহদুল ইসলাম বিভিন্ন কুচক্রী মহল থেকে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচারে শিকার হযেছেন। কিন্তু তার দপ্তরের সিনিয়র কর্মকর্তা বৃন্দ তার সততা ও নিষ্ঠার ব্যাপারে জানার কারণে তার কোন ক্ষতি করতে পারেনি অপপ্রচারকারীরা। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বরিশালে যোগদানের পূর্বে ঝালকাঠি জেলা ও পটুযাখালী জেলার শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সফলভাবে দাযিত্ব পালন করে বরিশালে যোগদান করেন। নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম ২০ শে জুলাই ২০২৩ সালে বরিশালে যোগদান করার পর থেকে তার উপরে যে অর্পিত দাযিত্ব তা তিনি শতভাগ সততার সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে তিনি উন্নয়নমূলক কাজের গুণগতমান এবং ঠিকাদারদের থেকে শতভাগ কাজ বুঝে নেযার ব্যাপারে আপোষহীন। তিনি প্রকল্পের কাজ বাস্তবায়ন করে সকল মহলের প্রশংসা পেয়েছেন। বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এর নিকট থেকে অবৈধ সুবিধা না পেয়ে এবং শতভাগ মানসম্মত কাজ বুঝে নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তাদের অপপ্রচারে আমরা কোন ভ্রুক্ষেপ করি না।তবে যদি আমার দপ্তরের কোন নির্বাহী প্রকৌশলী অন্যায়ের সাথে জড়িত হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয্য হবে। বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাঝে মাঝে অপপ্রচার চালানো হয় এ বিষয়ে আপনি কি বলবেন তখন তিনি বলেন বরিশালের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সতভাগ শততা ও নিষ্ঠার সাথে ভালোভাবেই তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কোন অন্যাযের সাথে জড়িত নন বলে আমি জানি। তিনি বলেন, মানসম্মত কাজ উদ্ধার করার জন্য যখন নির্বাহী প্রকৌশলীরা শক্ত হয় তখন যাদের অবৈধ স্বার্থ হাসিল না হয় তখন তারাই অপপ্রচারের লিপ্ত হয়। তিনি আরো বলেন আমরা পূর্বেও তার বিষয়ে তদন্ত করেছি কিন্তু অপ্রচারের কোন সত্যতা পাইনি। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন কে ফোন করে বরিশালের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন আমি যতটুকু জানি বরিশালে শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সততা ও দক্ষতার সাথে তার কাজ করে যাচ্ছেন। তিনি অনেকগুলি কাজ বাতিল পূর্বক বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছেন যা মন্ত্রনালয় পর্যায়েও প্রশংসিত হয়েছে। হয়ত এজন্য বরিশাল নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাতে পারে। এটি কোন বিষয়না। ভাল কাজ করতে গেলে কিছু বাধা বিঘ্ন আসবে তা উপেক্ষা করেই সঠিকভাবে কাজ করে যেতে হবে। এ বিষয়ে আপনি কি বলবেন জানতে চাইলে তিনি বলেন অপপ্রচার চালালেই হবে না আমরা তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করব না যদি সে ভালো কাজ করে সে ভালো কাজের মর্যাদা পাবে এবং যদি অন্যায় করে সেটাও আমরা দেখব। তিনি আরো বলেন ভালোভাবে কাজ করার জন্য অনেক সময হয়রানির শিকার হতে হয় নির্বাহী প্রকৌশলীদের সেটাও আমরা জানি।শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরো বলেন আমার দপ্তরে কোন দুর্নীতিবাজদের ঠাঁই নেই। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন বলেন শিক্ষা মন্ত্রণালযের অধীনে যারাই আছেন তারা কেউ দুর্নীতি করতে পারবে না যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বরিশালের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন তার ব্যাপারে যদি কোন অভিযোগ আসে সেটা আমরা তদন্ত করে দেখব। আমার জানামতে তিনি একজন ভালো অফিসার। তিনি সততা ও দক্ষতার সাথে প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালযের মাননীয উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি তাই তার কোন বক্তব্য দেওযা গেল না। বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সম্পর্কে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমার জানামতে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী শহিদুল ইসলাম ভালো কাজ করতেছেন তিনি শতাধিক টেন্ডার বাতিলসহ দিন রাত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বরিশাল জেলা প্রশাসক আরো

Read More »