সর্বশেষ
সর্বশেষ

Day: October 5, 2025

রংপুরসহ পাঁচ জেলার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সংসদ নির্বাচনরে তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসেই রাষ্ট্রীয় র্অথায়নে তিস্তা মহাপরকিল্পনার কাজ শুরুর দাবি জানেয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি আদায়ে র্পূবঘষেতি তিনদিনের র্কমসূচির প্রথম দিনে রংপুরসহ পাঁচ জলোয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে রংপুর নগরীর শিক্ষা অফিস চত্বরে কাছ থেকে একটি পদযাত্রা বের করা হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনরে প্রধান সমন্বয়কারী ও বএিনপরি জাতীয় নর্বিাহী কমটিরি সাংগঠনকি সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাববি দুলু এতে নতেৃত্ব দনে। পদযাত্রাটি জেলা প্রশাসকের র্কাযালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা ও মহানগর বিএনপির নেতার্কমীরা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালরে মাধ্যমে অন্তর্বতী সরকারের প্রধান উপদষ্টো বরাবর স্মারকলিপি প্রদান করনে। এসময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকটে মাহফুজ-উন-নবী ডন সহ বিভিন্ন ও সহযোগী অঙ্গ সংগঠনরে বিভিন্ন র্পযায়রে নেতার্কমীরা উপস্থিত ছিলেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনরে প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলনে, র্বতমান অন্তর্বতী সরকার মাঝে মাঝে বলছে তিস্তা মহাপরকিল্পনার কাজ শুরু হবে। কিন্তু কখন শুরু হবে, কিভাবে শুরু হবে সেটি স্পষ্ট করেনি। সেজন্য আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আজ রংপুর বিভাগের তিস্তা নদী বেষ্টিত পাঁচ জেলা লালমনরিহাট, কাড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে জেলা প্রশাসকরে মাধ্যমে প্রধান উপদষ্টোর কাছে স্বারকলিপি দেয়া হলো। আগামী ৯ অক্টোবর উপজলো র্পযায়ে গণমিছিল ও গণসমাবশে এবং ১৬ অক্টোবর ১০টি উপজলোয় নদী-তীরর্বতী ১১টি স্থানে ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে মশাল প্রজ্জ্বলন র্কমসূচি পালিত হবে। তিনি আরও বলনে, আমাদরে এসব শান্তিপূণ আন্দোলনেও যদি সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগী না হয়, তবে লাগাতার কঠোর র্কমসূচি দিয়ে রংপুর বিভাগকে অচল করে দিতে বাধ্য হবো আমরা। সাবেক এই উপমন্ত্রী বলনে, সরকার বলছে বছররে শুরুতে নাকি কাজ শুরু হবে। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা হলে সইে কাজ ঝুলে যেতে পারে। সরকার যহেতেু এ প্রকল্প বাস্তবায়নে টাকা দিতে চেয়েছে। তাই অভ্যন্তরীণ র্অথ দিয়ে তিস্তা মহাপরকিল্পনার কাজ শুরু করা হোক। এটি যত তাড়াতাড়ি হবে, সরকার এ প্রকল্প বাস্তবায়নে আন্তরকি বলে আমরা আশস্ত হবো। আমরা এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবো।

Read More »

রংপুরে বাকবিশিস’র শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রংপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি শ্লোগানকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) বিকেলে বাকবিশিস রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রেসক্লাব রংপুর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন্স স্কুল এন্ড কলেজে শেষ হয়ে সেখানে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ওয়াহেদ মিঞার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর সভাপতি অধ্যাপক নবীন হোসেন লাভলু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম লাভলি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ্, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক উকিল উদ্দিন, মিঠাপুকুর সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. হুমায়ুন কবীর। এ সময় রংপুর জেলা ও মহানগর শাখার আওতাধীন সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Read More »

ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে– ফয়েজ আহমদ তৈয়্যব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর) ২০২৫ খৃ. – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অনলাইন জুয়া বন্ধে বিটিআরসি থেকে ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেইল প্রেরণ শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, মিডিয়া হাউজগুলো কীভাবে তাদের ওয়েব ব্রাউজার ও এডসেন্স সেটআপ করবে সে বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে, যা বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ভেটিং প্রক্রিয়াধীন রয়েছে। ভেটিং শেষে তা সংশ্লিষ্ট সকল মিডিয়াকে সরবরাহ করা হবে। পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপন সংক্রান্ত গাইডলাইনও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে, যা অনুমোদনের পর সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।             আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তৃতায় বিশেষ সহকারী এসব কথা বলেন।             বিশেষ সহকারী আরো জানান, অনলাইন জুয়ায় জড়িত প্রায় ৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। সরকার এখন একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, প্ল্যাটফর্ম ও অপারেটরদের সমন্বয়ে তথ্য সংরক্ষণ ও নজরদারি করা হবে। তিনি বলেন, যারা অনলাইন বেটিংয়ে জড়িত, তাদের ফোন নম্বরের ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়া সিম ও এমএফএসের ইকেওয়াইসি সমন্বয়ে দ্রুততম সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।             ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, দেশকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে হলে জুয়ার চক্রের সদস্যদের চিহ্নিত করা, ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে লিংক স্লো করা এবং যে নম্বর বা এমএফএস অ্যাকাউন্ট থেকে লেনদেন হয় সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। যাচাইয়ের পর এসব অ্যাকাউন্ট ব্লক করা হবে, তবে ন্যায্যতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করা এবং অর্থপাচার বন্ধে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।             সভায় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, ১৬ ডিসেম্বরের পর সিম সংখ্যা ১০টিতে সীমিত করলে জুয়া প্রতিরোধে সহায়ক হবে। একই সঙ্গে যারা জুয়া খেলছে তাদের শনাক্ত করাও জরুরি।              পেমেন্ট সিস্টেম এজেন্সির প্রতিনিধি জানান, সিম, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (NID) সমন্বয় করা গেলে অনলাইন জুয়ার সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব। বিকাশের প্রতিনিধি জানান, জুয়ায় জড়িত থাকার অভিযোগে গত দুই সপ্তাহে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে এবং এখন ক্রলিং ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং প্রক্রিয়া উন্নয়ন করা হচ্ছে।             সভায় আরো প্রস্তাব করা হয়, অনলাইন স্ক্যাম ও জুয়া প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো একটি বিশেষ সংস্থা গঠন এবং ক্রস-ডোমেইন মনিটরিং কার্যক্রম জোরদার করার।             সভায় মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সার্ভিস, আইন প্রয়োগকারী সংস্থা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »