
রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: হাত ধোয়ার নায়ক হন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রংপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) মাঠে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও প্রদর্শনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যের রংপুর জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল বলেন,ছোট বাচ্চাদের টেক কেয়ার বাবা এবং মা করে থাকে। সঠিক ভাবে হাত ধোয়ার বিষয়টি আমাদের প্রত্যেককে জানা দরকার। তিনি আরও বলেন, ২০০৮ সাল থেকে দিনটিকে উদযাপন করা হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধে হাত পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরতে। পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’। গ্লাভস বা অন্যান্য সুরক্ষা উপকরণ কখনোই হাত ধোয়ার বিকল্প নয়। বরং সংক্রমণ প্রতিরোধে সঠিকভাবে হাত ধোয়াই সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া একটি ছোট অভ্যাস হলেও এটি অত্যন্ত বড় সুরক্ষা দেয়। পরিষ্কার পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুলে অনেক ধরনের জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রংপুর নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা,র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পিটিআই সুপারিনটেডেন্ট নিরেশ চন্দ্র মুখার্জীসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ বৃন্দ। উল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াজনিত রোগ ৪০% পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমানো সম্ভব। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত কমে যায়।














