সর্বশেষ
সর্বশেষ

Day: November 13, 2025

মহানগর বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে রংপুর- ৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ আসনের আওতাধীন সিটি করপোরেশনের ওয়ার্ড সমুহের বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন রংপুর- ৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। বুধবার বিকেলে নগরীর রবাটসনগঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে আয়োজিত উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় আয়োজন করেন তিনি। এসময় সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন রংপুর ৩ আসনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার মনোনয়নের মাধ্যমে ত্যাগের মূল্যায়ন হয়েছে। এতে আমার যে দলের নেতাকর্মী,ব্যবসায়ী, জেলে, কামার-কুমার, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে। তারা মনে করছে আমাকে নির্বাচিত করলেই ধানের শীষের ভোট দিলে রংপুরের সার্বিক উন্নয়ন হবে। তিনি বলেন,আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ মেনে রাজনীতি করি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করি তাদের অবশ্যই দলের নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না। ভুল পথে যাবো না। যে ভাইয়েরা বিভ্রান্ত হয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মেনে চলছেন, সেইসব ভাইদের বলবো আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই, কোন দ্বন্দ্ব নেই, দল এবার আমাকে মূল্যায়ন করেছে, আগামীতে আপনাদের করবে। তাই আসুন মতবিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের পক্ষে কাজ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করি, তারেক রহমানের পক্ষে কাজ করি,ধানের শীষের পক্ষে কাজ করি। সর্বোপরি রংপুরের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করি। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমি বিএনপি’র কোন কর্মী সমর্থক, নেতাকর্মী, কাউকে বাইরে রেখে নির্বাচন করতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সাথে নিয়ে মাঠে কাজ করতে চাই। এতে রংপুর -৩ আসন তারেক রহমানকে উপহার দিতে পারবো। আমি নির্বাচিত হলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, রংপুরের পরিবর্তন হবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বিএনপি সরকার। এজন্য সবাই আমাকে পরামর্শ দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার সাথে থাকবেন। অনুষ্ঠানে মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুল ইসলাম শাহীন এবং সদস্য আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, মহানগর বিএনপির সদস্য জামিল খান, শামসুদ্দোহা সাজু, মির্জা বাবর বাবলু, এডভোকেট রুবেল, আবেদ আলী, আশফাকুল বসুনিয়া আজাদ, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম, রাকিবুল আজাদ, সিটির সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু,৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মজিবর রহমান, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফললুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুকুল, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাফিজার রহমান বিপু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, বিএনপি নেতা নাসিম উদ্দীন সিদ্দিকী,১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নং বিএনপি সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া,১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এসময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদ মুরাদ নান্নু, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, আশরাফুল ইসলাম তমাল, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দীন, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।মতবিনিময় সভায় রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন হাজার নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন। বক্তরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে সামসুজ্জামান সামুর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রহিম উদ্দীন ভরসা,মহানগর বিএনপির প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ প্রয়াত সকল নেতার স্মৃতিচারণ ও দোয়া করা হয়।

Read More »

জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার আনন্দ র‌্যালি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতিক বরাদ্দ পাওয়ায় এবং নব গঠিত জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর কমিটির অনুমোদন দেওয়ায় রংপুরে আনন্দ মিছিল বের করা হয়। গতকাল (১২ নভেম্বর) বুধবার বিকাল ৫টায় রংপুর টাউন হলের সামন থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শাপলা কলি প্রতীক পাওয়ায় এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ পাশাপাশি রংপুর মহানগর ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন করায় আবারো ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ দেশে অরাজগতা তৈরির পায়তারা করছে। আমরা সমাবেশ থেকে বলতে চাই সাহস থাকলে মাঠে আসেন, আমরা প্রস্তুত আছি। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াই আপনাদের মোকাবেলা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব হাজিম উল হক, মূখ্য সংগঠক আদনান সামির, সিঃ যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, সিঃ যুগ্ম সদস্য সচিব আয়ান আহসান, দপ্তর সম্পাদক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম আহ্বায়ক মোছাঃ মোবাশ্বেরা, যুগ্ম সদস্য সচিব ফারহান তানবীর ফহিম প্রমুখ।

Read More »

স্টারলিংক সংযোগে খাগড়াছড়ির স্কুলগুলোতে ই-লার্নিংয়ের নতুন দিগন্ত উন্মোচন

তথ্য ও প্রযুক্তি যোগাযোগ ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : খাগড়াছড়ি, ২৭ কার্তিক (১২ নভেম্বর): খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে গতকাল খাগড়াছড়ির জেলা সার্কিট হাউজে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেটের সাহায্যে খাগড়াছড়ি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং সিস্টেম চালু করা হবে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট এবং ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হতে পারবে। সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে সরকার দক্ষ জনগোষ্ঠী গঠনের পথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, ঊর্ধ্বতন ব্যবস্থাপক হামেদ হাসান মুহাম্মদ মহিউদ্দীন ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Read More »

অন্তর্বর্তীকালীন সরকার সকল শ্রমিকের জন্য উপযুক্ত কাজ, সমতা এবং সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ -শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

আজাদ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ কার্তিক (১২ নভেম্বর) ২০২৫ খৃ. – শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল শ্রমিকের জন্য উপযুক্ত কাজ, সমতা এবং সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা গতকাল ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যবসা ও প্রতিবন্ধী নেটওয়ার্ক (BBDN), ব্র্যাক ব্যাংক ও জিআইজেড আয়োজিত ‘EmpowerAbility: Powering Every Ability’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি বোঝা নন; তিনি একজন নাগরিক, একজন কর্মী ও একজন অবদানকারী। তাদের বাদ দিয়ে নয়, তাদের অন্তর্ভুক্ত করে আমরা উদ্ভাবন, আনুগত্য, উৎপাদনশীলতা ও আরো সহানুভূতিশীল সমাজ অর্জন করতে পারবো। তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃত্বকে সাধুবাদ জানান, বিশেষ করে BBDN-এর মতো নেটওয়ার্কগুলোকে, যারা কর্মক্ষেত্রে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিয়ে আসছে। বেসরকারি খাতের নেতাদের সাথে নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করা নয়, বরং শিক্ষা, প্রশিক্ষণ, সহজলভ্যতা ও সম্মানের সংস্কৃতির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন শক্তিশালীকরণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য মান উন্নয়ন এবং সকল ক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি নির্দেশনা, বেসরকারি খাতের নেতৃত্ব ও সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এগিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার, নিয়োগকর্তা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। সাখাওয়াত হোসেন আরো উল্লেখ করেন, সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে-এর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে, যা শ্রমিক সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তথ্য সুত্রে.

Read More »

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রিয়াদ (সৌদি আরব), ১২ নভেম্বর ২০২৫ খৃ. – বাংলাদেশ দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সৌদি আরবের রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। তিনি আরো বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি দশ হাজারের অধিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮ দশমিক ৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০ দশমিক ৯ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির অধিক দেশে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। চার(৪) দিন ব্যাপী রিয়াদে অনুষ্ঠিত এ মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে। এসময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »