সর্বশেষ
সর্বশেষ

Day: November 14, 2025

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ খৃ. লুক্সেমবার্গে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম লুক্সেমবার্গ সিটির গ্র্যান্ড ডিউক পঞ্চম গিয়োমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও লুক্সেমবার্গের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ও জলবায়ু-সম্পর্কিত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাবাসিক রাষ্ট্রদূত গ্র্যান্ড ডিউকাল প্যালেসে পূর্ণ কূটনৈতিক সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে কোর্ট মার্শাল, লুক্সেমবার্গ রয়্যাল হাউসহোল্ডের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, রাষ্ট্রদূতের সহধর্মিণী এবং ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্র্যান্ড ডিউক রাষ্ট্রদূতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মাসুদুল আলম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা পৌঁছে দেন। আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে বাণিজ্য সম্প্রসারণ, আর্থিক খাতে সহযোগিতা, বাংলাদেশে লুক্সেমবার্গের বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহযোগিতা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন এবং দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ সংযোগ স্থাপনের সম্ভাবনা। গ্র্যান্ড ডিউক পুনর্ব্যক্ত করে বলেন, লুক্সেমবার্গও বাংলাদেশের মতো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত গুরুত্ব দেয়। বৈঠকে গ্র্যান্ড ডিউক আন্তরিকভাবে স্মরণ করেন, তিনি ও তাঁর পরিবারের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ববর্তী সাক্ষাৎ-আলাপের কথা। তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দেন, তাঁর মা মারিয়া তেরেসার উদ্যোগে শুরু হওয়া কাজ—বিশেষ করে ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি—অব্যাহত রাখা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্রদূত মাসুদুল আলম গ্র্যান্ড ডিউককে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Read More »

রংপুরে “বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “কর্মস্থলে ডায়াবেটিস সচেতৃনতা গড়ে তুলুন” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, সংক্ষিপ্ত আলোচনা এবং বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় নগরীর রাধাবল্লভস্থ কার্যালয়ে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্ধোধন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হোসেন ডাম্বেল, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর, আলা চৌধুরী , সদস্য প্রফেসর ডাঃ আব্দুর রউফ, সদস্য সাংবাদিক জয়নাল আবেদীন সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ । এরপর বর্নাঢ্য র‌্যালি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এসে শেষ হয় । এদিকে সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ শতাধিক ডায়াবেটিস রোগীর বিনা মুল্যে পরীক্ষা করা হয় ।

Read More »

রংপুরে ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন ক্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সদর-৩ আসনের ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় নগরীর রবাটসনগঞ্জ মাঠে ২৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা সামসুজ্জামান সামু। প্রবীন ব্যক্তিত্ব ইনতাজ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মোহন, আমিরুল ইসলাম খোকন, আবুল কালাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হোসেন বাবু, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, আব্দুর রহমান রুমন, শামসুল হক,৩ নং ইস্পাহানি ক্যাম্প নেতা খোরশেদ আলম, ২৬ নং ওয়ার্ডের নারী নেত্রী নারগিস পারভীন, জোবেদা বেগম, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা তারেক হোসেন, নাদিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য শাহিনুল ইসলাম শাহীন, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, রাকিবুল আজাদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, মহানগর ছাতদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর বিষয়ক সহ সম্পাদক হারুনুর রশিদ সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ।এসময় সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, রংপুর -৩ আসনে বিএনপি তাকে মনোনয়ন দেয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ রংপুরবাসী অত্যন্ত খুশি। সকলে ঐক্যবদ্ধ আছে। তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এরআগে তিনি নগরীর নুরপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Read More »

রংপুর মহানগর জামায়াতের গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জালাাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাু্রবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগর শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্রান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মছিল চলাকালে “ নভেম্বরে গণভোট দিতে হবে দিতে হবে” “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে করতে হবে” সহ ৫ দফা দাবি সম্বলিত নানা শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এতে অংশ নেন রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, তাজহাট থানা আমির মাওলানা রবিউল ইসলাম, মাহিগঞ্জ থানা আমির শাহ মোহাম্মদ মহসিন, কোতোয়ালি থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডলসহ আরও অনেকে। শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলের পরিচালনায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য রাখেন মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। এছাড়াও বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। এটিএম আজম খান তার বক্তব্যে বলেন, “জুলাই জাতীয় সনদ আজ জাতির মুক্তি ও ন্যায়বিচারের একমাত্র পথনির্দেশনা। এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আমরা দাবি জানাই, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাই করতে গণভোটের ব্যবস্থা করতে হবে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং করে যাবে। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রংপুর মহানগরের প্রতিটি থানা, প্রতিটি ওয়ার্ডে আন্দোলন জোরদার করা হবে।”

Read More »

রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুুরে চকইসবপুর ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল (১৩ নভেম্বর) সকাল ১১টায় রংপুরের নয়ারহাট এলাকায় চকইসবপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকইসবপুর ডিগ্রি কলেজের গভর্নিং বোডির সভাপতি মোঃ মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, চকইসবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রজব আলী, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপিত জান্নাতুল ইসলাম দুদু, চকইসবপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইংরেজী বিভাগের সাহকারি অধ্যাপক আফরোজা খানম, চকইসবপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক সামসুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠনে রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু বলেন, আমি রংপুরের জন্য কাজ করতে চাই । আমি নির্বাচিত হলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, পরিবর্তন হবে চকইসবপুর কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠনগুলোর। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে রাজনীতি করি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করি। ধানের শীষের পক্ষে কাজ করি। আমি আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে দোয়া চাই। তিনি আরও বলেন, বিএপি নির্বাচি হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর পুর্বের সকল নিতিমালা ও কাঠামো ভেঙ্গে নতুন করে ঢেলে সাজাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজী সহ অন্যান্য বিদেশী ভাষা শেখার ব্যাবস্থা থাকবে ।

Read More »

নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় এমপি প্রার্থী সামুর  লিফলেট বিতরণ ও গণসংযোগ 

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল থেকে  রাত পর্যন্ত  রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক)  আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর ২১ ও ২৪ নং ওয়ার্ডের গ্রান্ড হোটেল মোড়, সালেক মার্কেট ও জামাল মার্কেট, করোনজাই রোড সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। এরআগে তিনি সকালে নিজ এলাকায় গণসংযোগ করেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।  এসময় তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে  ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের  প্রার্থী হিসেবে  নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।  আমি নির্বাচিত হলে  অতীতের ন্যায়  রংপুরের উন্নয়নসহ  সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।  এসময় জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, শাহিনুল ইসলাম শাহীন,  জামিল খান, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, রাকিবুল আজাদ, রফিকুল ইসলাম,  আব্দুস সালাম, জেলা যুবদলের , সহ সভাপতি ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধক্ষ আশরাফুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ আলম পিন্টু,  জেলা কৃষক দলের সদস্য সচিব দিলমেরাজুল দুলু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আরুজ রাজ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু, ২২ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,  ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন    ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলমাসুম রিদু, সাধারণ সম্পাদক ইভা মাসুম, ১৭ং ওয়াড বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ৩৩ নংওয়াড সভাপতি হানিফ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজু, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দোহা সাজু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন, সদস্য সচিব হাফজ নুর হক শাহ,  জেলা মটর শ্রমিক ইউনিয়ন আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী,  সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য প্রার্থী  সামসুজ্জামান সামু জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন।  এর আগে দুপুরে বিএনপি’র প্রার্থী সামসুজ্জামান সামু নগরীর  ১২ নং ওয়ার্ডের তো চক ইসুপপুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে তিনি  সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

Read More »