সর্বশেষ
সর্বশেষ

Day: November 15, 2025

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ট্রফিক আইন মেনেচলার লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে রংপুর মহানগরীর সড়কে চলাচলরত সকল অটো ও রিক্সা চালকদের নিয়ে ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ নভেম্বর) শনিবার সকাল ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভায় বক্তব্য রাাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিসি) ট্রাফিক লিমন রায়। তিনি বলেন, সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, মহাসড়কে ৩ চাকার কোন রিক্সা ও অটোরিক্সা চলানো যাবে না। আপনারা ট্রাফিক আইন ভঙ্গ করলে আমরা জরিমানা করি , এটা আপনাদের সচেতন করার জন্য । (ডিসি) ট্রাফিক আরও বলেন, আপনারা রাস্তায় রিক্সা বা অটোরিক্সা চলানোর সময় কোন প্যাসেনজারের কাছ থেকে পান বা চকলেট খাবেন না। কারন আপনাদের একটা দুর্ঘটনা ঘটলে, আপনাদের পরিবার নিশ্বঃ হয়ে যাবে। সভায় আরও বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের (এসি) ট্রাফিক আবু সাঈদ, টিআই (প্রশাসন) আবু রায়হান সিদ্দিক, টিআই নুর আহমেদ, টিআই ইয়ামিন চৌধুরী, টিআই গোলাম রব্বানী, টিআই রাশেদ আহমেদ, টিআই ফারুখ আহমদে, টিআই কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ এনামুল কবির সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাশার আহমেদ, ১নং সদস্য সুলতান আহমেদ, রংপুর মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকরব আলী, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, সাংগঠনক সম্পাদক মোঃ শাহীন হোসেন, রংপুর মহানগর জাতীয়তাবাদী আটো শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন, রংপুর জেলা অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জাল হোসেন তোফা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, রংপুর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদ মোঃ খলিলুর রহমান,সহ রংপুর মহানগরীতে চলাচলরত সকল অটো ও রিক্সা চালকবৃন্দ।

Read More »

নগরীর ৩১ ও ৩২ নং ওয়ার্ডে ধানের শীষের ভোট চাইলেন  রংপুর- ৩ আসনের এমপি প্রার্থী সামু

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।  শনিবার বিকেল থেকে  রাত পর্যন্ত  রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক)  আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর ৩২ নং ওয়ার্ডের বারো আউলিয়া ধান গবেষণা মোড়, পাচ মাইল,৩১ নং ওয়ার্ডের শেখপাড়া বাজার,  নাজিরদিঘর, গফুর মার্কেট,  মাইনালির মোড়, পানবাড়ি সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা করেন।  এসময় তিনি বলেন,  রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের  প্রার্থী হিসেবে  নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।  আমি নির্বাচিত হলে  অতীতের ন্যায়  রংপুরের উন্নয়নসহ  সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।  তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ৪৬ বছরের  রংপুরের মানুষের সুখে-দুখে থেকেছেন থেকেছেন, পাশে থেকেছেন, ছিলেন বর্তমানেও আছেন। নেতাকর্মীদের পাশেও ছিলেন। তিনি মনোনয়ন পাওয়ায় সর্বস্তরের সাধারণ জনগণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ অত্যন্ত খুশি। দলের মধ্যে কোন বিভেদ নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে  তারা দলীয় নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে চলেছেন। তারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করছেন। তবে  আমি বিশ্বাস করি মহানগর বিএনপির অঙ্গ সংগঠনসহ জনগণ আমার সাথে রয়েছে। কোন ষড়যন্ত্রই আমার বিজয় রুখতে পারবে না।  এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, প্রভাষক   শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, আবেদ আলী, সরওয়ার হোসেন,  এডভোকেট রুবেল,  ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,  ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ,৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,  ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া,১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা লাবলু লেবু, মতি, মিলন,  মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক অরুপ রাজ প্রমুখ। এসময় ৩১ ও ৩২, ১৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Read More »