সর্বশেষ
সর্বশেষ

Day: December 13, 2025

রংপুরে বিভাগীয় ইজতেমায় আখেরি মোনাজাতে লাখো মুসল্লীর ঢল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী রংপুর বিভাগীয় তাবলিগ জামাতের ইজতেমা। রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় রংপুর বিভাগীয় ইজতেমার শেষ দিনে নামাজে অংশ নেন রংপুর মহানগরী সহ বিভিন্ন জেলা থেকে আগত লাখো মুসল্লিগণ। এতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানে মানুষের ঢল নামে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের ইজতেমা। দুপুর সাড়ে ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লীর নিজাম উদ্দিন মারকাজ থেকে আসা মুরব্বি মাওলানা ওয়াসিম (উর্দু ভাষী)। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনা করা হয়। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্তত ছয়টি দেশের মুসল্লিরা এতে অংশ নেন। মূল মাঠ ছাড়াও আশপাশের খোলা জায়গা, সড়ক ও ফাঁকা স্থানে পাটি, চট, পলিথিন ও পত্রিকা বিছিয়ে নামাজ আদায় করেন তারা। ইজতেমার শেষ দিনে একসঙ্গে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। রংপুরের তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তুষ্ট। এর আগে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ানে ড. মো. মহিউদ্দিন বলেন, দাওয়াতের মেহনত হলো নবুওয়াতি মেহনত। খুলুসিয়াত ও আজমতের সঙ্গে দ্বীনের কাজে আত্মনিয়োগ করলে আমলের ফজিলত বহুগুণ বেড়ে যায়। তিনি বলেন, পরকালের চিরস্থায়ী সফলতার জন্য দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ঈমান ও আমলের মেহনত করতে হবে। ঈমানি মেহনত ছাড়া হাশরের ময়দানে কেউ কামিয়াব হতে পারবে না। পরে সকাল ১০টায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশে বিশেষ বয়ান অনুষ্ঠিত হয়। ইজতেমা মাঠে মুসল্লিদের অবস্থানের জায়গায় আগে থেকেই সামিয়ানা, পানির লাইন, বিদ্যুৎ সংযোগ, সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করা হয়। প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশ-বিদেশের মুরুব্বিরা বয়ান পেশ করেন। অধিকাংশ বয়ান বাংলা ভাষায় হলেও বিদেশি মুরুব্বিরা দেন আরবি ও ইংরেজি ভাষায়, যা দোভাষীর মাধ্যমে বাংলায় অনুবাদ করে শোনানো হয়। এদিকে, ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

Read More »

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জরিত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর বিএনপির সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর স্টেশন রোড, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, ওসমান হাদীর ওপরে নির্মম ভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে। ওসমান হাদীর উপরে যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, যারা দেশের ও পরিস্থিতি শীল সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে। এসময় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট দোস ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যে কোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে। এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড.মাহফুজ উন নবী ডন, সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল,সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ধোয়া- মোছা ও রং করা হয়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ বদ্ধভূমিতে ধোয়া- মোছা ও রংয়ের কাজ করা হয়। গতকাল (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর টাউনহল সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ বদ্ধভূমিতে ধোয়া মোছা ও রংয়ের কাজ চলাকালীন সময়ে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু বলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ বদ্ধভূমিতে শহীদদের শ্রদ্ধা নিবদনের লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের নির্দেশে বদ্ধভুমিতে ধোয়া- মোছা ও রংয়ের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার সুপার ভাইজার মোঃ সেরাজুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Read More »

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম দায়িত্ব পালনে সফল হাওয়ায় প্রশংসায় ভাসছেন সর্বমহলে

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম সততা ও নিষ্ঠার সাথে দিন-রাত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে দায়িত্ব পালনে সফল হয়েছেন বলে মনে করেছেন অনেকেই তার জন্য তিনি সর্ব মহলে প্রশংসায় ভাসছেন। বরিশাল গণপূর্ত বিভাগে ফয়সাল আলম যোগদান করার পরে বরিশাল গণপূর্ত বিভাগে যেসব কাজ চলমান ছিল এবং নতুন করে যেসব কাজের বরাদ্দ এসেছে সেসব কাজ তার দক্ষতা সততা ও পরিশ্রমের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন এবং কাজের শতভাগ গুণগত মানসম্মত করার লক্ষ্যে তিনি এক অনন্য ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন বরিশাল বাসির কাছে। বরিশাল গণপূর্ত বিভাগে কমিশন বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম, অপকর্ম একেবারে বন্ধ করে দিয়েছেন নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম যোগদান করার পর থেকেই।এর পূর্বে ও এই নির্বাহী প্রকৌশলী যেসব স্থানে দায়িত্ব পালন করেছে সেখানে তিনি সততা,দক্ষতা,নিষ্ঠা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায় তথ্যসূত্রে। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমে’র কঠোরতা ও সততা যেন মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায়।অবৈধভাবে সুবিধা না পেয়ে কাজে ফাঁকি দিতে না পেরে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছিল একটি কুচক্রীমহল যাহা ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া। ২০২৪ সালের ৫ই আগস্টের পূর্বে এই দক্ষ,চৌকস,মেধাবী,নিষ্ঠাবান নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম কে অবৈধ স্বার্থ হাসিলকারী একটি চক্র তাকে জামাত,বিএনপি আখ্যা দিয়ে অপপ্রচার চালাত।এরপর যখন ৫ই আগস্ট ফ্যাসিস্ট আ’লীগ সরকারের পতন হওয়ার পর আবার আরেকটি অবৈধ স্বার্থ হাসিলকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তি এই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আ’লীগ সরকারের দোসর আখ্যা দিয়ে অবৈধ সার্থ হাসিল করতে চেয়েছিল কিন্তু তারা তা পারেনি।যারা এই নির্বাহী প্রকৌশলী সম্পর্কে জানেন তারা সব সময় তার পাশে থেকে তার ভালো দিকগুলো তুলে ধরেছেন সেই সাথে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফয়সাল আলমের কাজের সম্পর্কে ভালো ধারণা থাকায় তিনি কোন অপপ্রচারের বলি হননি। বরিশাল গণপূর্ত বিভাগের কয়েকজন প্রথম শ্রেণীর ঠিকাদারদের সাথে বর্তমান নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেন তিনি একজন দক্ষ সৎ অফিসার।কিন্তু আমরাই খারাপ যার যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা নির্বাহী প্রকৌশলীদের বিরুদ্ধে অপপ্রচার চালায়।তারা আরো বলে বর্তমান নির্বাহী প্রকৌশলী বরিশালে আসার পরে বরিশালের উন্নয়নমূলক কাজের অগ্রগতি বেগবান হয়েছে।তাদের কাছে আরো জানতে চাওয়া হয় আপনাদের থেকে কোন কমিশন বাণিজ্য নিয়ে থাকেন কিনা বর্তমান নির্বাহী প্রকৌশলী তখন তারা বলেন, বর্তমান নির্বাহী প্রকৌশলী একজন আদর্শবান অফিসার কমিশন বাণিজ্য করার প্রশ্নই আসে না আমরা যে কাজ করি আমাদের কাজের গুণগতমান তিনি সবসময় তদারকি করেন থাকেন।তারা আরো বলেন আমাদের কাজের বিল নেওয়ার সময়ও এক পয়সা খরচ করতে হয় না বরিশাল গণপূর্ত অফিসে। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্পর্কে বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অঃদাঃ) মোঃ আবুল খায়ের কে জিজ্ঞেস করলে তিনি বলেন,বরিশালের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম একজন ভালো অফিসার তিনি তার দায়িত্ব ভালোভাবে পালন করতেছেন আমার জানামতে।তার কাছে জানতে চাওয়া হয় যদি নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোন অপপ্রচার চালানো হয় সে ব্যাপারে আপনারা কিভাবে দেখেন তখন তিনি বলেন অপপ্রচার চালালেই হবে না আমরা সব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকি। তিনি আরো বলেন অনেকে সত্য মিথ্যা অপপ্রচার চালায় স্বার্থের কারণে সেটাও আমরা বুঝতে পারি। আমার এই দপ্তরে কোন ধরনের অনিয়ম দুর্নীতি করে কেউ পার পাবে না সে যেই হোক না কেন।আমি অনিয়ম দুর্নীতি করি না তাই কাউকে করতেও দেবো না। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোঃ আব্দুল মতিন বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোন অনিয়ম-দুর্নীতি নেই তবে যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।কোন অপপ্রচার হলেই আমরা ব্যবস্থা নেই না তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে থাকি। বরিশালের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম সম্পর্কে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী বলেন আমি এই দপ্তরে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার পরে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমি চাই আমার দপ্তর শতভাগ কাজের জবাবদিহি এবং কোন ধরনের কোন অন্যায় দুর্নীতি না হোক সে ব্যাপারে কাজ করে যাচ্ছি।বরিশাল নির্বাহী প্রকৌশলীর সম্পর্কে তিনি বলেন তিনি যতদিন ভালো কাজ করবেন তার প্রাপ্য আমাদের থেকে পাবেন যদি কোন অন্যায় করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আমি আশাবাদী বরিশালের নির্বাহী প্রকৌশলী ভালোভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম তার দায়িত্ব পালন সম্পর্কে প্রতিবেদককে বলেন আমি আমার উপর রাষ্ট্রের উন্নয়ন করার যে দায়িত্ব দেয়া হয়েছে তাহা শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।তবে শতভাগ কাজ উদ্ধার করার ক্ষেত্রে কিছু সমস্যা ও বেগ পেতে হয় যারা কাজের মধ্যে ফাঁকি দেয় তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে গেলেই তারা অপপ্রচারে লিপ্ত হয় কিন্তু আমি কোন অপপ্রচারে কান না দিয়ে আমি আমার দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করে যাচ্ছি।আমি যদি ভালো কাজ করি তা জনগণ দেখবে আর যদি খারাপ কাজ করি তাও জনগণ দেখবে। আমি চাই আমার পরিচয় কাজের মাধ্যমে ছড়িয়ে পড়ুক। আমি কোন চাটুকারিতায় বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী একজন মানুষ।যতদিন বরিশালে থাকবো ততদিন বরিশাল বাসীর জন্য উন্নয়নমূলক কর্মকান্ড সততা নিষ্ঠার সাথে পরিচালনা করে যাব।তাতে যদি কারো কোন সমস্যা হয় সে ব্যাপারে আমার কিছু করার নেই আমার কাছে সকল ঠিকাদাররা সমান।আমি কাউকে কোন ধরনের অবৈধ সুবিধা দেই না তাই মাঝে মাঝে আমার বিরুদ্ধে মিথ্যা বৃত্তিহীন অপপ্রচার চালানো হয় এটা দুঃখজনক। তারপরেও আমি আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার যেভাবে ভালো কাজগুলো তুলে ধরবেন সেইভাবে যদি আমি কোন খারাপ কিছু করি তাও তুলে ধরবেন দয়া করে মিথ্যা অপপ্রচার চালাবেন না।

Read More »