সর্বশেষ
সর্বশেষ

Day: January 18, 2026

রংপুরে গাইবান্ধা জেলা সমিতির শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গাইবান্ধা জেলা সমিতির আয়োজনে রংপুরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১৭ জানুয়ারী) বেলা ১২টায় নগরীর পর্যটন মোটেলের পিছনে দারগার মোড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন গাইবান্ধা জেলা সমিতির বর্তমান (২০২৫-২০২৮) মেয়াদের কার্যকরি কমিটির সভাপতি কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম সরদার। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতির সহ-সভাপতি (১) এ টি এম ফখরুল আলম মন্ডল, সহ-সভাপতি (২) মোঃ নুরুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রায়হান মন্ডরসহ গাইবান্ধা জেলা সমিতি, রংপুর সমিতির সদস্যবৃন্দ।

Read More »

রংপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সমাপনী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ জানুয়ারী) বিকাল ৩টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের আয়োজনে রংপুর বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ পলিচালক (কলেজ) মোঃ আনোয়ার পারভেজ, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আমির আলী। এ সময় বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

Read More »

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার আয়োজনে “সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত” শীষর্ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ জানুয়ারী) সকাল ১১টায় রংপুর চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাষ্ট্রি’র অডিটরিয়ামে নাগরিক মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার আহবায়ক এ্যাড. শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রশিদুস সুলতান বাবলু সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ সভাপতি ড. মোঃ খালেকুজ্জামান, (বৈশ্বিক সমন্বয়ক)। সম্মানিত অতিথি বাপা কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স এন্ড এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, তিস্তা নদীর রক্ষা কমিটি’র সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, বাপা জাতীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি রংপুরের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপা রংপুর জেলা শাখা’র যুগ্ন আহবায়ক ও সাবেক (ডি জি এম) হাসনিন আখতার এ্যানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সাবেক আজবায়ক ইমতিয়াজ আহমদ ইমতি, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, এডাব,রংপুর জেলা শাখার সভাপতি মোঃ চাঁদ মিয়া, গ্রীন ভয়েস এর সভাপতি শারমিন জাহান, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা, সাধারণ সম্পাদক নুরুন্নবী , গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ বিন জাহিদ।

Read More »

রংপুরে ১ দফা দাবিতে সরকারি কর্মচারীদের প্রতিকী অনশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫০০০ টাকা স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়নের ১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার আয়োজনে প্রতিকী অনশন কর্মসূচী পালন করা হয়। গতকাল (১৬ জানুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচীতে রংপুর জেলা চতুর্থ শ্রেনী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার মূখ্য সমন্বয়ক ও রংপুর জেলা সরকারি গাড়িচালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহিম বাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মামুন হাসান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম মিয়া, নীলফামারী সরকারি হাইস্কুল কর্মচারী পরিশদেও প্রতিনিধি মোঃ চানু মিয়া, রংপুর জেলা চতুর্থ শ্রেনী কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মিঠু মিয়া, চিত্তবিনোদন ক্লাব ও কালেক্টরেট কর্মচারী পরিষদের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিয়া, রংপুর মেডিকেল কলেজ ইউনিট কর্মচারি পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর আঞ্চলিক শ্রমদপ্তর কর্মচারি পরিষদের প্রতিনিধি মোঃ আব্দুল খালেক ও মোঃ জাহেদুল ইসলাম, রংপুর সিটি টেকনিকেল কলেজ কর্মচারি পরিষদের প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান, রংপুর জেলা তৃতীয় শ্রেনি কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমুখ । এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫০০০ টাকা স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়ন কার্যকর করার জন্য বর্তমান অর্ন্তবর্তি কালীন সরকারের প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করছি।

Read More »