সর্বশেষ
সর্বশেষ

Day: January 25, 2026

সরকারি কর্মকর্তারা হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ খৃ. – গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ। তিনি বলেন,জুলাইতে যারা রক্ত দিয়েছেন, যাদের বেওয়ারিশ লাশ এখনো খুঁজে ফিরছেন তাদের স্বজনরা, তারা শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ এই গনভোট। বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবে না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকারি কর্মকর্তারা নৈতিকভাবে গণভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা এমন প্রশ্ন যারা তুলছেন তাদের উদ্দেশ্যে আলী রীয়াজ পালটা প্রশ্ন রাখেন, ‘আপনারা কোন নৈতিকতার কথা বলছেন- যে নৈতিকতা তাজা তরুণদের রক্তকে, তাদের আত্মদানকে অস্বীকার করে?’ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে সিলেটের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শনিবার সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে সিলেট বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে। বিভাগীয় সদর এবং জেলা ও উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা, বেসরকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।  বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা তত্ত্বাবধায়ক সরকার বিবেচনা করে তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বিশেষ সহকারী বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈধতা, তার ওপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তী সরকার। এটা মোটেই কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছে-সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন সরকার আয়োজন করে না; অনুকূল পরিবেশ তৈরি করে সরকার, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচারও আদালত পরিচালনা করবে, সরকার শুধু বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করছে। তাই সরকারের মূল ম্যান্ডেটই হলো রাষ্ট্র সংস্কার। তিনি বলেন, অনেকে দাবি করেন এমন গণভোট এর আগে কোথাও হয়নি উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এর আগে ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ৪৮ টি গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা, নৈতিকভাবে এটা আমাদের কর্তব্য ও দায়িত্ব এবং আইনগত ভাবে এতে কোনো বাধা নেই । আলী রীয়াজ বলেন, বিগত স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যাঁতাকলে যারা পিষ্ট হয়েছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছেন, জেলুজুলুমুনিপীড়ন সহ্য করেছেন, গুমের শিকার হয়েছেন, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা আমাদের হাতে একটা দায়িত্ব দিয়ে গেছেন। এই দায়িত্ব হলো, আগামী দিনে বাংলাদেশ যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থায় উন্নীত হতে পারে তার জন্য যেন আমরা দায়িত্ব পালন করি। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর অপরিমেয় একক ক্ষমতার কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ২০১১ সালে তৎকালীন সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি তৈরি করেছিল, সেই কমিটি ২৫টি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে কিছু পরিবর্তনসহ তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত থাকবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কমিটির একটি মাত্র বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে যায় একজন মাত্র ব্যক্তির ইচ্ছায়। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, কর্ম কমিশন অথবা বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির করার কথা থাকলেও বাস্তবে এর সবকিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, একক ব্যক্তির কর্তৃত্ব আর সংবিধান নিয়ে এই ছেলেখেলা বন্ধ করার জন্যই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আগের ফ্যাসিবাদী শাসকের আর ফেরার সম্ভাবনা নেই, কিন্তু ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা আছে যদি আমরা রাস্তা বন্ধ না করি। চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক বাবা- মায়ের সন্তান প্রাণ হারিয়েছে। আগামীবার যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে আমার আপনার সন্তানের প্রাণ যেতে পারে। তিনি বলেন, ফ্যাসিবাদের ফিরে আসার এই চক্রকে ভেংগে দিতেই এবারের গণভোট হচ্ছে। মনির হায়দার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে প্রধান আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্ত এই গনভোট। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের যে লক্ষ্যের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে সেই উদ্দেশ্য আর লক্ষ্যের কথা সংবিধানের মূলনীতিতে আর রাখা হয়নি। ঘোষণাপত্রে উল্লেখিত সেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার তথা ইনসাফ, স্বাধীনতার এই ৫৪ বছর পরও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এবারের গণভোট স্বাধীনতার সেই মূল চেতনার আলোকে দেশ গড়ার পথে একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে মনির হায়দার এই সুযোগ সবাই যেন কাজে লাগাতে পারে সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার করা প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব উল্লেখ করে বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমরা আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ। সভায় সিলেট বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ধর্মীয় নেতা, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মহানগর শাখার উদ্যোগে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা ২৯ জানুয়ারী

জেলা প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির মাঠে রংপুর মহানগর শাখার উদ্যোগে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা ২৯ জানুয়ারী বিকাল ৩টায় জনসভা অনুষ্ঠিত হবে বলে রংপুর জেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারী তথ্য নিশ্চিত করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব হুজুর চরমোনাই)। রংপুর মহানগর নির্বাচনী এ জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, দ্বীনি সংগঠন ও সকল সহযোগী সংগঠনের উপজেলা,ইউনিয়ন–পৌরসভা–ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীল ও সদস্যগণ এবং সর্বস্তরের তৌহিদী ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি এবং রংপুর–১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা (বাবু), জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয সূরা সদস্য মোঃ মাহমুদুর রহমান রিপন সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বলেন জানিয়েছেন।

Read More »

মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার একাডেমিক ভবনের ফলক উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার নির্মিত (৬ তলা) নতুন একাডেমিক ভবনের ফলক উন্মোচন, শিক্ষা কার্যক্রমের উদ্বোধন , মাদরাসা পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ জানুয়ারী) শনিবার সকাল ৯টায় নগরীর মুলাটোল পাকারমাথা সংলগ্ন মাদরাসার প্রাঙ্গনে মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার একাডেমিক ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন ও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধি করার জন্য শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। সরকার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দিয়ে ১৮শত প্রকল্পের আওতায় ১৬শত মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। যে সকল মাদ্রাসা ভবন পায়নাই সেই সকল মাদ্রাসার জন্য আরো দুই হাজার নতুন ভবন করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। মাদ্রাসা গুলোর সার্বিক বিষয়ে উন্নয়নের জন্য কাজ করছে সরকার । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র মাদরাসার সভাপতি ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আছগর আলী। এ সময় মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে রংপুরে নির্বাচন সামনে রেখে অপ-সাংবাদিকতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রংপুর জেলাপ্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকর্মীগণ ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি। তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক দলে প্রতি ব্যক্তিগত সর্মথন থাকলেও পেশাগতভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনি নীতিমালা ২০২৫, সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (সংশোধিত ২০০২), বাংলাদেশ শ্রম আইন,২০০৬ এর সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট্র আইন, ২০১৪, তথ্য অধিকার আইন, ২০০৯ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা পেশা দেশের সম্মানিত পেশার মধ্যে অন্যতম। এজন্য এই পেশায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আসন্ন নির্বাচনে সাংবাদিকগণের করণীয় বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল প্রমুখ। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

Read More »