সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার একাডেমিক ভবনের ফলক উন্মোচন

মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার একাডেমিক ভবনের ফলক উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার নির্মিত (৬ তলা) নতুন একাডেমিক ভবনের ফলক উন্মোচন, শিক্ষা কার্যক্রমের উদ্বোধন , মাদরাসা পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ জানুয়ারী) শনিবার সকাল ৯টায় নগরীর মুলাটোল পাকারমাথা সংলগ্ন মাদরাসার প্রাঙ্গনে মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার একাডেমিক ভবনের ফিতা কেটে ফলক উন্মোচন ও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধি করার জন্য শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। সরকার মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দিয়ে ১৮শত প্রকল্পের আওতায় ১৬শত মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। যে সকল মাদ্রাসা ভবন পায়নাই সেই সকল মাদ্রাসার জন্য আরো দুই হাজার নতুন ভবন করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। মাদ্রাসা গুলোর সার্বিক বিষয়ে উন্নয়নের জন্য কাজ করছে সরকার ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র মাদরাসার সভাপতি ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আছগর আলী। এ সময় মুলাটোল মদীনাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM