সর্বশেষ
সর্বশেষ

Day: January 29, 2026

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে রংপুরে জাতীয় ছাত্রশক্তির ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আয়োজনে ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর রাইফেল ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আহ্বায়ক মারুফ আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা সংগঠক রাকিবুল ইসলাম রিপন। সভাপতির বক্তব্যে মারুফ আহমেদ বলেন,“গণভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের এগিয়ে এসে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।” প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা। ছাত্রসমাজই পারে এ গণআন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের গণভোটের প্রার্থী ও এম্বাসেডর ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান। তিনি বলেন, “এই গণভোট শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা। তরুণদের সচেতন অংশগ্রহণই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করবে।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের গণভোটের প্রার্থী ও এম্বাসেডর মোহাম্মদ এ এস মজনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য আব্দুল্লাহ আল মুঈদ, ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুবায়ের আহমেদ হিমন সহ সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে রংপুর নগরীর কাচারী বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় কর্মসূচি থেকে আগামী ১–৬ জানুয়ারি ছয় দিনব্যাপী ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রথম দিনের কর্মসূচি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের পীরগঞ্জ থেকে শুরু করা হবে বলে নিশ্চিত করা হয়।

Read More »

রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য তৈরী হচ্ছে মঞ্চ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আগামীকাল শুক্রবার রংপুরে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনী জনসভার জন্য তৈরী করা হচ্ছে মঞ্চ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় শুরু হয়েছে মঞ্চ তৈরীর কাজ। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা সকাল থেকেই মঞ্চ তৈরীর সরঞ্জাম নিয়ে এসেছেন মাঠে। মাত্র একদিনের ব্যবধানে সকল কাজ শেষ করতে হবে। তাই দম ফেলার সুযোগ নেই তাদের। নির্বাচনী জনসভার মাঠকে ঘিরে কয়েককিলোমিটার জুড়ে মাইক টাঙ্গানো হচ্ছে। এদিকে মাঠের ও নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টীম কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারী। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্যাররা মাঠ পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ। দলীয় সু্ত্ের জানা যায়, ৩০ জানুয়ারী শুক্রবার বিকেল পৌনে ৪ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪ টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগদিবেন তিনি। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রীযাপন করবেন। অন্যদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমণ ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহবায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগদিবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উৎগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তার সফর বিএনপির প্রার্থীদের জন্য বাড়তি পাওয়া বলে জানান তিনি।

Read More »