সর্বশেষ
সর্বশেষ

Day: February 16, 2026

বিপিপিএ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তুতকৃত তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৬ খৃ. – বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তুতকৃত তাদের বার্ষিক প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) জমা দিয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩ এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী প্রণীত এ প্রতিবেদনটি আজ শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে অবস্থিত আইএমইডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দফতরের সচিব সিরাজুন নূর চৌধুরীর কাছে বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মঈনউদ্দীন আহমেদ প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় বিপিপিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক প্রতিবেদনে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের সরকারি ক্রয় ব্যবস্থার নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্যক্রম এবং অগ্রগতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), টেকসই সরকারি ক্রয় (এসপিপি), আইন ও বিধিমালার সংশোধনী, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং ক্রয়প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ সংক্রান্ত বিশ্লেষণ ও তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন গ্রহণকালে আইএমইডি সচিব বিপিপিএকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বার্ষিক প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি প্রকাশনার সামগ্রিক নকশা ও উপস্থাপনার প্রশংসাও করেন। বিপিপিএ’র সিইও বলেন, এটি বিপিপিএ-এর প্রথম বার্ষিক প্রতিবেদন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আইএমইডি’র পূর্বতন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) রূপান্তরের মাধ্যমে বিপিপিএ একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। তথ্য সুত্রে.

Read More »

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সিইসি জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এ বিষয়ে আজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’ তথ্য সুত্রে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি সূত্র জানায়। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দু’টি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

Read More »

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার রাত ৮টা ২৫ মিনিটে দলের নেতাদের নিয়ে তিনি রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় নাহিদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদিও বিনিময় করেন। প্রায় ১ ঘন্টা নাহিদ ইসলামের বাসায় অবস্থান করার পরে ৯ টা ১৫ মিনিটে বের হয়ে যান তারেক রহমান। সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। পরে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে দুজন বৈঠক করেন। দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল। এর আগে গতকাল শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি। তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’সুত্র. বাসস

Read More »

দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সহায়তা করবে : ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জামায়াত আমির বলেন, অতীতে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখে-দুঃখে আপনাদের পাশেই থাকবো। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা আশা করি এটা উৎরাতে পারবো। জুলাইকে ধারণ করে জামায়াত পথ চলবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে, হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, তাহলে জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় আমরা দেবো না। এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, মুফতি আমির হামজা এমপি, মাসুদ সাঈদী এমপিসহ জামায়াতের নব নির্বাচিত সংসদ সদস্যগণ। সুত্র. বাসস

Read More »