সর্বশেষ
সর্বশেষ

Day: February 23, 2026

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯ তম বোর্ড সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধা ভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা প্রদান করেন। ঢাকায় সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় বক্তৃতাকালে মন্ত্রী এসব নির্দেশনা প্রদান করেন। এ সময় ট্রাস্টের অন্যান্য সদস্যদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সচিব মাহবুবা ফারজানা, সদস্য প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন। সভার সদস্য সচিব ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোনো বৃহৎ সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, তিনি ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণ-সহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা করে, নৈতিক সমর্থন জানিয়ে জনআকাক্সক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ। ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধে ইনফরমেশন বা তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্য প্রবাহ নিশ্চিত করা সম্ভব না। সাংবাদিকরা এজন্য এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন। এ সময় নিজ নির্বাচনি এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের কথা জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী এসময় ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিক পরিবারের উপস্থিত কৃতি সন্তানদের অভিনন্দন জানান। সচিব মাহবুবা ফারজানা তার বক্তৃতায় প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানে প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের বিষয়টি দ্রুত নিস্পত্তি হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।

Read More »

রংপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, লর্ড বেডেল পাওয়েল ও লেডি বেডেন পাওয়াল এর জন্ম শতবার্ষিকী শতবর্ষ পূর্তির চিন্তা দিবসের প্রতিপাদ্য (আমাদের বন্ধুত্ব) এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রংপুর অঞ্চল এর আয়োজনে বিশ্ব চিন্তা দিবস- ২০২৬ পালিত হয়েছে। রবিবার রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শতবর্ষ পূর্তী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মাধ্যমিক ও উ”চ শিক্ষা উপপরিচালক ও বাংলাদেশ গার্ল সাইডস এসোসিয়েশন রংপুর অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার মোছা: রোকসানা বেগম। বাংলাদেশ গার্ল সাইডস এসোসিয়েশন রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমীন এর সভাপতিত্বে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ গার্ল সাইডস এসোসিয়েশন আঞ্চলিক সচিব সৈয়দা খালেদা আখতার, আঞ্চলিক কোষাধাক্ষ্য ওয়ালেদা বেগম, রংপুর সদও ¯’ানীয় কমিশনার হাসিনা সুলতানা জহান, রংপুর সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হলদে পাখি, গাইড, রেঞ্জার গাইডার কমিশনারসহ প্রায় ২২০ জন উপ¯ি’ত ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারী হলদে পাখি, গাইড ও রেঞ্জার ৩টি শাখার অ্যাক্টিভিটি প্যাক গেম প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শুভে”ছা বক্তব্য রাখেন রংপুর জেলা কমিশনার শাকিলা ইসলাম শিল্পী। শতবর্ষপূর্তী উপলক্ষে বিশ্ব চিন্তা দিবসের বিজয়ী ৩টি দল জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশগ্রহন করছেন।

Read More »

একুশের আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লালমনিরহাট, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদের প্রবল উচ্চারণ, একুশ মানে অধিকার আদায়ে আপোষহীন পথচলা। একুশের প্রজ্জ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ আর দাহে শাণিত প্রজন্ম এনেছে ২৪-এর গণঅভ্যুত্থান। যার সফলতম অধ্যায় আজকের এই নির্বাচিত সরকার। আজ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, লালমনিরহাট আয়োজিত ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।

Read More »

যুগোপযোগী প্রাথমিক শিক্ষা গড়ার আহ্বান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে হলে পুরনো চিন্তার ধারা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও নতুন ভাবনায় এগিয়ে যেতে হবে। আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমরা জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়েই কাজ করছি। শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই হবে না, মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও সংস্থার কার্যক্রমেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন যুগ্মসচিব নুরুন্নাহার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানা-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

‘একুশে পদক-২০২৬’ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল-সহ সকল ইলেকট্রনিক মিডিয়া, বাংলাদেশ বেতার, অন্যান্য রেডিও ও অনলাইন নিউজ পোর্টালে নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করে প্রেস রিলিজ প্রকাশ_ মূলবার্তা: ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করবেন’’-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

Read More »

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গৌরনদী (বরিশাল), ৯ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। মন্ত্রী আজ গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতার চর্চা নিশ্চিত করতে হবে। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরো শক্তিশালী হবে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সুত্রে.

Read More »