সর্বশেষ
সর্বশেষ

Day: March 5, 2026

ঈদে যাত্রা ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাহবুবুর রহমান বেলালের আবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ/অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)। বুধবার (০৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জেলা প্রশাসক মোঃ এনামুল আহসানের হাতে পৌঁছানো হয়।সংসদ সদস্যের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রংপুরসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও অন্যান্য এলাকায় যাতায়াত করেন। এতে ট্রেনের টিকিট সংকট তীব্র আকার ধারণ করে এবং সড়কপথে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ে। বিশেষ করে ঈদের আগে ও পরে কয়েকদিন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। আবেদনপত্রে আরও বলা হয়, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেন সুবিধা নেই। ফলে সাধারণ মানুষের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় ঈদ উপলক্ষে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালু অথবা বিদ্যমান ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। সংসদ সদস্য আবেদনপত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “আমরা আবেদনটি হাতে পেয়েছি এবং আজকেই প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর পাঠিয়ে দিয়েছি।” সংশ্লিষ্ট মহল আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Read More »

রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাথে মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি, সড়ক-রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনসম্পদ রপ্তানি, কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ, শ্যামাসুন্দরী খাল, কেডি খালের উন্নয়ন, কৃষিকে এগিয়ে নিতে আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করা, আইটি খাতকে এগিয়ে নেওয়া, পীরগঞ্জের কয়লা উত্তোলন, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে গ্যাস সরবরাহ শুরু করাসহ রংপুরকে এগিয়ে নিতে নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সংসদ সদস্যরা। সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন বক্তব্য দেন। এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর চেম্বারের অব কামর্স এ্যান্ড ইন্ডাষ্টি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজন উপলক্ষে রংপুর চেম্বার অব কামর্স এ্যান্ড ইন্ডাষ্টি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৪ মার্চ) বুধবার বাদ আছর রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল, ভাইস প্রেসিডেন্ট মোঃ জুলফিকার আজিজ খান ভুট্টু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন। বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হক ব্যপারী, সহ সভাপতি হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, সহ সাধারণ সম্পাদক একেএম বানিউল অদম বাবু, রংপুর চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক পার্থ বোস, মোঃ ওবাদুর রহমান রতন, খন্দকার মামামুদ ইলাহী বিপ্লব, মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ তৌহিদ হোসেন মোঃ সাইফুল আলম, মোঃ আশরাফুল আলম, মোঃ আব্দুল হালিম বুলু, মোঃ আজিুল হক, মোঃ হারুন অর রশিদ, মোঃ তায়ফুর রহমান, মোঃ শাফিকুল ইসলাম মিঠু, মোঃ রশিদুস সুলতান বাবলু। রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন পারভেজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, রংপুর সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ রশিদুজ্জামান বুলবুল সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ ফাল্গুন (৪ মার্চ): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। কিন্তু যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যাতে বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। মন্ত্রী আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। পূর্তমন্ত্রী আরো বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা-এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই অবস্থা পরিবর্তন করতেই হবে এবং এখনই করতে হবে। রাজউক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো: নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভায় রাজউক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়। এছাড়া, সভায় উপস্থিত ছিলেন রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজউকের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভার পূর্বে রাজউকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চিফ টাউন প্ল্যানার মো: আশরাফুল ইসলাম রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম মতবিনিময় সভার শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

Read More »