সর্বশেষ
সর্বশেষ

Day: April 2, 2026

রংপুরে দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলন শুরু: তিস্তা-শ্যামা সুন্দরী খাল রক্ষায় যুবসমাজের জোরালো আহ্বান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উত্তরাঞ্চলের পরিবেশগত সংকট মোকাবিলা এবং তিস্তা-শ্যামা সুন্দরী খালসহ রংপুর বিভাগের নদ-নদী ও প্রকৃতি রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতে রংপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলন। “পরিবেশ জীব গ্রীন ভয়েস” আয়োজিত এই সম্মেলন আজ (২ এপ্রিল) রংপুর টাউন হলে শুরু হয়ে চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, খরা, বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়নের কারণে রংপুর বিভাগ বর্তমানে বহুমাত্রিক পরিবেশগত সংকটের মুখোমুখি। নদীভিত্তিক বাস্তুতন্ত্র ও কৃষিনির্ভর অর্থনীতি থাকা সত্ত্বেও মানবসৃষ্ট চাপ ও প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলের পরিবেশ ও জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলছে। সম্মেলনে গ্রীন ভয়েসের ৪০টি ইউনিটের পাঁচ শতাধিক প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠন, সুধীজন ও গণমাধ্যমসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করছেন। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠনটি বর্তমানে দেশব্যাপী ১৫০টিরও বেশি ইউনিটের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, রিভারাইন পিপল-এর পরিচালক অধ্যাপক তুহিন ওয়াদুদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শাশ্বত ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলার আহ্বায়ক এডভোকেট শামীমা আখতার শিরিন, রশিদুস সুলতান বাবলু,সদস্য সচিব,বাংলাদেশে পরিবেশ আন্দোলন(বাপা) রংপুর জেলা,আলমগীর কবির প্রধান সম্বনয়ক গ্রীন ভয়েস,হুমায়ন কবির সুমন, আরিফুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদকেন্দ্রিক নদীভাঙন, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, খরা ও পানির সংকট রংপুর বিভাগের মানুষের জীবন-জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। একই সঙ্গে খাল দখল, অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্মেলনে বক্তারা তিস্তার ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, নদী ও খাল দখলমুক্ত করা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা চালু, এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই তীররক্ষা ব্যবস্থা, বন্যার আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার, পরিকল্পিত নগরায়ন নিশ্চিতকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের সুপারিশ করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে তরুণ সমাজ পরিবেশ রক্ষায় আরও সচেতন হবে এবং ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Read More »

টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) ২০২৬ খৃ. – স্থানীয় সরকার বিভাগের আওতায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজ ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো প্রকল্পের কাজ যেন অযৌক্তিকভাবে আটকে না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন নিশ্চিত করতে তিনি তাগিদ দেন। তিনি টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সংস্থাভিত্তিক অর্থবরাদ্দ, সমাপ্তির অপেক্ষায় থাকা প্রকল্পসমূহের তালিকা এবং চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে মন্ত্রী প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মির্জা ফখরুল বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত ও টেকসই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। গড্ডলিকা প্রবাহে নামমাত্র প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি)-তে এক্সিট প্ল্যান, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ঢাকাসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহৎ ও সমন্বিত প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, প্রকল্প ডিজাইনের সময় সম্ভাব্য সকল ঝুঁকি ও বিষয় বিবেচনা করতে হবে এবং চলমান প্রকল্পগুলোতে প্রয়োজন অনুসারে যথাযথ পরিবর্তন আনতে হবে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া প্রকল্প পরিচালক পরিবর্তন না করার নির্দেশ দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ সশরীরে

Read More »

এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রাথমিক কাজ বর্তমান সরকার ইতোমধ্যে শুরু করে দিয়েছে।’ আজ বুধবার জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আজ এসব কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। স্পিকার এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে— এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রাথমিক কাজ বর্তমান সরকার ইতোমধ্যে শুরু করে দিয়েছে।’ সংসদে জনপ্রতিনিধিদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সারা দেশের মানুষ যাদের নির্বাচিত করেছেন, সেই নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে পর্যায়ক্রমে সকল কর্মসূচি জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’ অতীতের রাজনৈতিক দলগুলোর ফাঁকা প্রতিশ্রুতির সমালোচনা করে সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘অতীতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, কেউ কেউ তো টিকিটও বিলি করেছিল। তবে গত নির্বাচনে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে যে, মানুষ বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’সহ অন্যান্য কল্যাণমুখী পরিকল্পনার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে।’ শেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের এই আস্থার পূর্ণ মর্যাদা দেবে। তাদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সর্বোচ্চ চেষ্টা দিয়ে পালন করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

Read More »

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ খৃ. – জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। আজ সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ‘৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণি-ওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা নিম্নরূপ- কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা/কর্মচারী ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণির শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণির শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণির শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণির কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। চতুর্থ শ্রেণির শূন্যপদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। এছাড়া অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ৭ হাজার ৯৮০ জন। শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।

Read More »