সর্বশেষ
সর্বশেষ

Day: April 4, 2026

গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় পরিবেশ সম্মেলন ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় পরিবেশ সম্মেলন ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল (০৩ এপ্রিল) শুক্রবার সকাল ১০টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অডিটরিয়ামে রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংগঠনিক কর্মশালায় বক্তব্য রাখেন রোটারিয়ান অধ্যাপক ডাঃ মিফতাউল ইসলাম মিলন প্রতিষ্ঠাতা ও প্রধান, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি। আরও বক্তব্য রাখেন মোঃ রওশন হাবিব রুবেল, শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, সাবেক বিতার্কিক ও সংগঠক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও সাবেক উপস্থাপক, রংপুর বেতার। সঞ্জয় চৌধুরী প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গ্রিন ইকো ফাউন্ডেশন ও সাবেক সংগঠক, রিভারাইন পিপলস, ও রণন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আলমগীর কবির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা)। মোঃ রশিদুস সুলতান বাবলু, সদস্য সচিব, (বাপা) রংপুর জেলা শাখা ও পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রংপুর । এ সময় রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড এর বিভাগীয় পর্বের প্রথম ধাপ শুরু করা হয়েছে। এই পর্বটি রংপুর ও রাজশাহী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল (০৩ এপ্রিল) শুক্রবার সাকাল ১১টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত আনুষ্ঠানে এ বছর বিভাগীয় ও জাতীয় দুই পর্বই সরাসরি (অফলাইনে) অনুষ্ঠিত হচ্ছে, যা আবারও এই প্রতিযোগিতার আগের আনন্দময় পরিবেশ ফিরিয়ে এনেছে। এ বছরের থিম হলো: “আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা”। এই থিমের মাধ্যমে তরুণদের ঊ-ঝঞঊগ ব্যবহার করে পৃথিবীকে সুস্থ, ঠিকঠাক ও নতুন করে গড়ে তুলতে উৎসাহ দেওয়া হচ্ছে। রংপুর বিভাগের প্রতিযোগিতা রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আর রাজশাহী বিভাগের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এপ্রিল মাস জুড়ে ঘঊঙ টিম বাংলাদেশের সব ৮টি বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে এই বিভাগীয় পর্ব আয়োজন করবে। বাংলাদেশে এ ধরনের এটিই প্রথম ও একমাত্র উদ্যোগ। ২০১২ সাল থেকে ঘঊঙ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে, যেখানে তারা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পায়। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো ভবিষ্যতের পরিবেশ নেতা ও সমস্যা সমাধানকারী তৈরি করা। পাশাপাশি, সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (ওঊঝঙ)-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এ পর্যন্ত বাংলাদেশ ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ঘঊঙ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক প্রাক্তন অংশগ্রহণকারী এখন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও কাজ করছে। এ বছর ঘঊঙ-কে সহায়তা করছে ঊ-ঝঞঊগ অধিৎফং এবং ঘড়ৎঃয অসবৎরপধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঊহারৎড়হসবহঃধষ ঊফঁপধঃরড়হ (ঘঅঅঊঊ)। সহ-আয়োজক হিসেবে আছে এবড়ষড়মরপধষ ঝড়পরবঃু ড়ভ ইধহমষধফবংয এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজনে জ্ঞান ও কৌশলগত সহায়তা দিচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইণঊও বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করে। তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করা হয়।

Read More »