সর্বশেষ
সর্বশেষ

Day: April 10, 2026

লায়ন্স স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষা ২০২৬ কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর বোর্ডের উপ সচিব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর কতৃক লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের এসএসসি পরিক্ষা ২০২৬ কেন্দ্র, কোড: ৫১১ পরিদর্শন করা হয়। গতকাল (৯ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর জিএলারায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ কার্যালয়ে এসএসসি পরিক্ষা ২০২৬ কেন্দ্র, কোর্ড ৫১১ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষারোর্ড দিনাজপুর এর উপ সচিব মোঃ আব্দুস সালাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষারোর্ড দিনাজপুর এর চেয়াম্যান মহোদয়ের একান্ত সচিব মোঃ নাসিমুজ্জামান । এ সময় তাদেরকে ফুলদিয়ে বরণ করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ। পরিদর্শনকালে তারা এসএসসি ২০২৬ পরিক্ষা সংক্রন্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান।

Read More »

রংপুরে কেন্দ্র ঘোষিত ১১ দলের লিফলেট বিতরণ কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কেন্দ্রঘোষিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করেছে। তারা বলেন, গণভোটের সেই রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করা হচ্ছে। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেন, জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু সরকার সংবিধানের কাঠামোগত সংস্কারের পরিবর্তে আংশিক সংশোধনের পথে হাঁটছে, যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে জনগণের অধিকার সংকুচিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এটিএম আজম খান বলেন, “জনগণের ভোটে দেওয়া রায় বাস্তবায়নের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তাই সকল গণতন্ত্রপ্রেমী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই দাবিতে সোচ্চার হতে হবে।” লিফলেটে উল্লেখিত বক্তব্যে ১১ দলীয় ঐক্য সরকারবিরোধী বিভিন্ন অভিযোগ তুলে ধরে এবং সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারের দাবি জানায়। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, সংসদে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জামায়াতে নেতা রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জাতীয় ছাত্র শক্তির রংপুর মহানগর শাখারাওবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

Read More »