সর্বশেষ
সর্বশেষ

Day: May 3, 2026

সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে রংপুরে মটর শ্রমিকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারন মটর শ্রমিকগণ। গতকাল (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে। অবিলম্বে সাধারণ সভার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো। এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুর মোহাম্মদ নুরু, মতলুবুর রহমান মতলুব, সফি ড্রাইভার, জাহিদুল ইসলাম । তারা বলেন, শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও অচলাবস্থার প্রেক্ষিতে প্রশাসন হস্তক্ষেপ করেছে। বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী থেকে পাঠানো এক সরকারি চিঠিতে দ্রুত সাধারণ সভা আয়োজন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন না হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে দ্রুত সাধারণ সভার আয়োজন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ সময় উপস্থিত সাধারণ শ্রমিকরা বলেন, আগামী ১০ মে এর মধ্যে সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে শ্রমিক কর্মবিরতি, গাড়ি ঘোরা বন্ধসহ কঠোর আন্দেলন গড়ে তোলা হবে।

Read More »

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপদ জেলা গড়ে তুলতে রংপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে । রবিবার( ৩ মে)সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ক্যান্টিন কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। এসময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ক্যান্টিনের পক্ষে একটি সংবর্ধনা স্বারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুল ইসলাম।

Read More »

জাতীয় শ্রমিক দল রংপুর বিভাগীয় ও মহানগর শাখার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয় শ্রমিক দল রংপুর বিভাগীয় ও মহানগর শাখার আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যলয়ে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডন। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক দল রংপুর মহানগর শাখার শ্রমিক নেতা মোঃ জসিমের সভাপতিত্বে ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর পরিচালনা বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির সদস্য মোঃ সুলতান আলম বুলবুল, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ লাবু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক নেতা মোঃ রাজু আহমেদ, মোঃ এমদাদুল হক, মোঃ জাহাঙ্গীর, মোঃ সফি, মোঃ সুজন, মোঃ লুৎফর, মোঃ সাজ্জাদ চৌধুরী, মোঃ আওলাদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) ২০২৬ খৃ৷ – রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আজ জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ আব্দুল কুদ্দুসের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া পরিষদের কার্যক্রম প্রসঙ্গে ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরো গবেষণা প্রয়োজন। এ ক্ষেত্রে জিয়া পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনটির কার্যপরিধি বাড়িয়ে জনগণের মাঝে ইতিহাসভিত্তিক সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিরহংকার মানুষ, যিনি ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের জন্য যেমন কাজ করেছেন, তেমনি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার জীবন আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Read More »