সর্বশেষ
সর্বশেষ

Day: May 6, 2026

সংরক্ষিত আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৬ মে, ২০২৬ খৃ. – বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করান। আজ (বুধবার) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার, বিরোধী দলের চীফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ মে, ২০২৬ খৃ. – বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫. ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) হিসাব মানদণ্ড অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ ৩০.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। কর্মকর্তারা জানান, রিজার্ভের এ অবস্থান চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের বহিঃখাতের স্থিতিশীলতার প্রতিফলন।

Read More »

রংপুর জেলা পরিষদের উদ্যোগে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন”। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী রংপুর জেলা পরিষদের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরে ১৫০০ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অংশ হিসেবে রংপুর জেলা পরিষদের উদ্যোগে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বনজ, ফলজ , ঔষধী গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। গতকাল (০৫ মে) বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার আল্ জামিয়াতুল ইসলামিয়া মদীনাতুল উলূম জামতলা মাদ্রাসার বৃক্ষরোপন ও ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির আহবায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ন্যা/য় সং/গত সুষ্ঠ পরিবেশে সাধারণ সভা ও নির্বাচনের লক্ষে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যায় সংগত সুষ্ঠ পরিবেশে সাধারণ সভা ও নির্বাচনের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (৫ মে) বুধবার বিকাল ৫টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিচালনা উপ কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী । সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮/০৩/২০২৫ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রদানকৃত আমাকে আহবায়ক ঘোষনা করে একটি ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হয় এবং নির্বাচন না হওয়া পর্যন্ত রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য দায়িত্ব প্রদান করেন। ৫ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক একাধিক হত্যমামলার আসামী ও শ্রমিক লীগের সভাপতি সহ তাহার কার্যকরী পরিষদের সভাপতি কার্যকরী সভাপতি সহ প্রায় সকল নেতাই মামলা জনিত কারনে নিরস্থ্য ছাত্র জনতার উপর হামলা করিলে তাহাদের নামে মামলা মোকদ্দমা হয় এবং তাহার আত্মগোপনে পলায়ন করে। ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা অবস্থায় শ্রম অধিদপ্তর কর্তৃক কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করিলে আমি মহামান্য সুপ্রিম কোট এর হাইকোট বিভাগের দায়ের করি। রিট পিটিশন নম্বর ৪৬২ এর তারিখের আদেশ মোতাবেক আমার পক্ষে নির্দেশ নামা প্রদান করিলে রাজশাহী শ্রম অধিদপ্তর ০৭/১০/২০২৫ স্মারক নং-৪০.২০০০০০১০৪.৩৪.১৮.১৯৬৮ সাধারণ সভায় সভাপত্বি করার নির্দেশ প্রদান করেন এবং একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্য সাধারন সভার স্থান তারিখ এবং সময় নির্ধারন করে পত্র পেরন করার জন্য অনুরোধ জানান। শ্রম অধিদপ্তরের নির্দেশ মোতবেক স্মারক নং-রংঃজেঃম:শ্র:ইউ:১৭৮/১১/২০২৫ সাধারন সভার তারিখ ২৪/১২/২০২৫ রোজ বুধবার সময় ১১ ঘটিকা কেন্দ্র বাস টার্মিনালে স্থান নির্ধারন করেন। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কারনে শ্রম অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তর বঙ্গ আঞ্চলিক কমিটি আহবায়ক মোঃ আব্দুল হামিদ মিঠুল সধারণ সভা স্থগিত ঘোষনা করেন। পরবর্তীতে রাজশাহী শ্রম অধিপ্তরের ১৩/০৪/২০২৬ইং স্মারক নং-৪০.০.০০০০.১০৪.৩৪.১৮-১৯৬৮-২০৫৩ পত্রে আগামী ০২/০৫/২০২৬ইং সাধারন সভার দিন তারিখ ধার্য করেন। এ সময় রাজশাহী শ্রম অধিপ্তরের কর্মকর্তারা বলেন আমার নামে তাকে বিভিন্নজন মোবাইলে অভিযোগের করেন এবং আমাকে সাধারন সভায় সভাপতিত্ব না করায় করার জন্য বলা হয়। আমি দির্ঘ ৮মাস যাবত সংগঠনের বিভিন্ন বয়স্ক ও পঙ্গু শ্রমিকদের সাহায্য সহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ইউনিয়নের হিসাব দাখিল করার জন্য সাধারন সভায় ব্যলেন্সসীট তৈরি করি এবং সমস্ত আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করি। পরিবহন শ্রমিকের নতুন ভোটার কার্ড দেওয়ার জন্য প্রস্ততি গ্রহন করি। আথচা আমাকে সভায় সভাপতিত্ব না করার নির্দেশ পাইলে আমি মর্মাহত হয়ে মহামান্য হাইকোট রিট আবেদন দাখিল করি। উল্লেখ্য ঃ আমি বিগত ১৬ বছরে তিন বার দপ্তর সম্পাদক তিন বার সহসাধারন সম্পাদক পদে নির্বাচিত হই এবং তিন বার সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পরেও আমাকে ক্ষমতা প্রদান করা হয় নাই। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা লুৎফর ড্রাইভার, হারুন ড্রাইভার, সফিকুল ড্রাইভার, রাব্বনী ড্রাইভার সহ শ্রমিকগণ।

Read More »