
রংপুরে স্নেহা নার্সিং কলেজের আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর রংপুর স্নেহা নার্সিং কলেজের আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। গতকাল ( ১২ মে) মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে স্নহা নার্সিং কলেজ অডিটরিয়ামে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্নেহা নার্সিং কলেজ রংপুরের পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ মনোয়ারুল কাদির মাসুম, বিশেষ অতিথি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খন্দকার সুফিয়া আক্তার বানু । এ সময় উপস্থিত ছিলেন ডা.আরফিনা আক্তার রিমু, ডা.মাহাবুবা আক্তার জেমি,ডা. আবীর, নার্সিং ইন্সট্রাক্টর ফারিহা আবিদা,তাসনিম আক্তার লিজা,রত্না আক্তার,জবা রানী,শারমিন আক্তার,জেসমিন আক্তার,রাফিয়া আক্তার,আসফিয়া মেহজাবিন,মোহনা আক্তার,স্বপন চন্দ্র বর্মন,যিহিস্কেল রনি রায় প্রমুখ।











