সর্বশেষ
সর্বশেষ

Day: June 13, 2026

একটি স্বাস্থ্যকর নগরীর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই—রসিক প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিবেশের ভারসাম্য রক্ষা ও রংপুর নগরীকে সবুজ-শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে ২নং ওয়ার্ডের উত্তম বটতলা বাজারে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। এসময় তিনি বটতলা বাজার এলাকায় একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই মহতী উদ্যোগের সূচনা করেন। উদ্বোধনকালে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর নগরী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রংপুর সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে এই সবুজায়ন প্রক্রিয়া ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি নগরীর প্রতিটি ফাঁকা জায়গায় এবং বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য সর্বস্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২)আব্দুস সেলিম জুয়েল, রংপুর মহানগর বিএনপির সদস্য মোহসিন আলী, মোজাহার হোসেন বাটুল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক হিরু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুদু, সাধারণ সম্পাদক হাসমতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ২নং ওয়ার্ডের সুধীসমাজ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে রংপুরে ব্রাজিল সমর্থকরা বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিতে বিশাল পতাকা প্রদর্শন ও সমর্থকদের একাংশ শত শত ফুট দীর্ঘ বিশাল পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শহর থেকে শুরু করে বিভিন্ন সমর্থকরা উৎসবমুখর পরিবেশে এই র‌্যালিতে অংশ নেন। গতকাল (১৩ জুন) বিকেল ৩ ঘটিকায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে মহানগর ব্রাজিল সমর্থক গোষ্ঠীর বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয় । র‌্যালিতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবদলের সদস্য সজিব ও মহানগর ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সভাপতি আতিকুল ইসলাম লেলিন। র‌্যালিতে অংশ গ্রহন করেন রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মাহামুদুর রহমান টিটু সহ ব্রাজিল সমর্থকরা। র‌্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

Read More »

রংপুরে এবি পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। শনিবার (১৩ জুন) নগরীর জেলা পরিষদ কমিউনিটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাত উল্ল্যাহ টুটুল, এবি পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আবু বকর সিদ্দীক এবং এবি পার্টি রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব, এপি পার্টি রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল বারী রিজু, সহকারি সদস্য সচিব আরিফুল ইসলাম আপেল, ডাঃ ইফনুস আলী সহ রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টি রংপুর মহানগরের আজবায়ক এ্যাড. আব্দুর রউফ। অনুষ্ঠানের প্রধান অতিথির মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, “২০২০ সালের ২ মে এবি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুতে দলটিকে অনেকেই চিনতেন না। কিন্তু বর্তমানে দেশজুড়ে দলটির পরিচিতি বৃদ্ধি পেয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে দলের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রংপুরেও সভা-সমাবেশ ও মিছিল করতে গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বর্তমানে দল একটি ভালো অবস্থানে রয়েছে। দলের প্রতি নিবেদিতপ্রাণ থেকে নিয়মিত কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।” সম্মেলনে অন্যান্য বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রংপুর বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জাতীয় রাজনীতিতে এবি পার্টির ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Read More »