সর্বশেষ
সর্বশেষ

Day: June 29, 2026

রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, বাংলাদেশে শিশুশ্রম একটি বড় সামাজিক সমস্যা। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পকারখানা, পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার, প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত হওয়ার প্রবণতা বেশি। এতে তারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শিকার হচ্ছে। জেলা প্রশাসক বলেন, শিশুদের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শ্রমিক নিয়োগ করা হলে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়বে এবং শিশুশ্রম কমিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি। তিনি উল্লেখ করেন, একক কোনো উদ্যোগে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয়। এ জন্য শ্রমিক সংগঠন, শিল্পমালিক, বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত এবং শ্রম পরিদর্শক (সাধারণ) মো. জুলফিকার আলী। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা।

Read More »

রংপুরে জমি জমার জেরে একটি অসহায় পরিবারকে মা/রপি/টের অভি/যোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বদরগঞ্জে জমি জমার জেরে একটি অসহায় পরিবারকে মারপিটের অভিযোগ উঠেছে । আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে । এ ঘটনায় বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তারিখঃ ২৬/০৬/২৬ ইং । মামলার বাদী বদরগঞ্জ থানার ১২নং কুতুবপুর ইউনিয়নের রাস্তমাবাদ মধ্যপাড়া এলাকাবাসী ভুক্তভোগী মোঃ আবু সাঈদ ইসলাম জানান, আসামীদের বাড়ী ও আমার বাড়ী পাশাপাশি। আসামীদের সহিত নিম্ন তফশীল বর্নিত জমি জমা লইয়া পূর্ব হইতে বিরোধ থাকায় আসামীরা আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারপিট, খুন-জখম করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া আসিতেছে। এরেই জের ধরে গত ২২ জুন দুুপুর ১২টায় আমার স্ত্রী মোছাঃ লাভলী বেগম (৩২) আমার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে তফশীল বর্নিত জমিতে আমার মা মোছাঃ আনোয়ারা বেগম (৬২) সহ জমিতে রোপা আমন ধানের বীজ বপন করার জন্য যায়। এ সময় সকল আসামীরা বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি, লোহার রড, দা, ধারালো ছোরা সহ ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার তফশীল বর্নিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী সহ পরিবারের লোকেরদের এলোপাতাড়ীভাবে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। আমার স্ত্রী গুরুতর জখম হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া গিয়া ভর্তি করি এবং আমার শিশু বাচ্চাদ্বয় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়। বর্তমানে আমার স্ত্রী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রহিয়াছে। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি । এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আবু সাঈদ ইসলাম বাদীয় হয়ে গত ২৬ জুন বদরগঞ্জ থানায় ৫ জনকে আসামী করেন একটি এজাহার দায়ের করেন।

Read More »