সর্বশেষ
সর্বশেষ

Day: July 13, 2026

রংপুরে রথ যাত্রা উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১৬ জুলাই রংপুরে হিন্দ্র ধর্মলম্বিদের রথ যাত্রা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১২ জুলাই) রবিবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি স্বপন ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপচন্দ্র ঘোষ, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, রংপুর কালী বাড়ী মন্দির কমিটির সহ সভাপতি অরুপ দত্ব, পালপাড়া আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাধ দাস, রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক খোকন সরকার, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় পালপাড়া মন্দির, কামার পাড়া মন্দির ও ক্ষত্রিয় সমিতি থেকে মোট ৩টি রথ যাত্রা বের করা হবে। রথ যাত্রা ৩টি নগরীর পায়ার চত্বরে একত্রিত হয়ে নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে।

Read More »

রংপুরে জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিগত কয়েকবছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা নগরীর জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সেই সড়কের সংস্কারের দাবীতে কয়েকদফা আন্দোলনে নামে নগরবাসী। আন্দোলনের এক পর্যায়ে সড়কটিকে মৃত ঘোষণা করে প্রতিকী জানাযাও পড়ানো হয়। অবশেষে আজ ১২ জুলাই (রবিবার) দুপুরে সেই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, লোকাল গভর্মেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়কটির কার্পেটিং, ড্রেন ও এলইডি লাইট স্থাপন করা হবে। এতে সংস্কার ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। সংস্কারের মধ্যে রয়েছে, কার্পেটিং, আরসিসি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি। এদিকে নগরীর অন্যতম চলাচলের সড়কটির সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। সড়কটির সংস্কার হলে যানচলাচলে দূর্ভোগ আর থাকবে না। নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে মনে করেন তারা। একই সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে কাজটি করে সময় মতো বুঝিয়ে দিতে পারে এজন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান নগরবাসী। সংস্কার কাজের উদ্বোধন শেষে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় যানচলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সড়কটির সংস্কার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। এই সড়কটি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি পরিপূর্ণ সড়ক হবে। সড়কটিতে আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। যার কারনে সড়কটি নগরীর মধ্যে পরিচ্ছন্ন সড়কে রুপান্তর হবে। পরবর্তিতে এই সড়কের আদলে নগরীর অন্যান্য সড়কেরও সংস্কার করা হবে। তিনি আরো বলেন, রংপুর নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ পরবর্তী সময়ে নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা পুনরুদ্ধার করা আমাদের অন্যতম লক্ষ্য। জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক এলইডি লাইট দ্বারা সুসজ্জিত হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। তিনি আরও বলেন, “কাজের গুণগত মান নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং শতভাগ মান বজায় রেখে যেন এই কাজ শেষ হয়, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নগরীর উন্নয়নে আমি সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুজ্জামান, আরিফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, ২৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা ও বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বাসের চাপায় মাদ্রাসা সুপারের মৃত্যু, বাসে আগুন; একজন আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা সুপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিয়ে টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকাল ৯ টার দিকে তাজহাট থানা এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৪৫) মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বালুয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বর্তমানে তিনি রংপুর মহানগরীর ধর্মদাস মিলনপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি নগরীর জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এবং স্থানীয় মিলনপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কন্যাকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে আবুল কাশেম তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী আরএম স্পেশাল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার মুহূর্তে তিনি মেয়েকে দ্রুত রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় শিশুটি প্রাণে বেঁচে যায়। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম। দুর্ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার পর বাসটি সড়কের মাঝখানে নিয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, আগুনে পুড়ে যাওয়া আরএম স্পেশাল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. মুর্তজা (৫৬) নামে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Read More »