
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী ও ৫১ বছরে পর্দাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও কেক কাটা। গতকাল বুধবার দুপুরে চেম্বার মিলনায়তনে আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ। করতোয়া পত্রিকার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পীর সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন আল রশীদ, সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বাজুস জেলা সভাপতি ও চেম্বারের সহ সভাপতি লায়ন এনামুল হক সোহেল, আমাদের প্রতিদিন সম্পাদক ও প্রকাশক মাহবুবার রহমান হাবু, এনটিভির সিনিয়র রিপোর্টার এ কে এম মইনুল হক, রংপুর চেম্বারের পরিচালক কামাল হোসেন, বাপা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, বাংলার চোখ সংগঠনের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফি, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দুপ্রক জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ ফটো জানালিষ্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক আলী হায়দার রনি, সাংবাদিক আবিদুল হাফিজ, ফকরুল শাহীন, এস এম পিয়াল, কামরুল ইসলাম টিটু, ফরহাদুজ্জামান ফারুক, ফুয়াদ হাসান, আমানত আলী, আলমগীর হোসেন অপু, মাহজাবিন মৌ, শরিফুল ইসলাম, জালাল উদ্দীন, নুর হাসান চান, হাসান ফেরদৌস রাসেল, ইমরোজ ইমু, দৈনিক করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নেসারুল ইসলাম প্রমুখ। বক্তারা দৈনিক করতোয়ার উত্তোরত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথিবৃন্দ কেক কাটেন।














