সর্বশেষ
সর্বশেষ

Day: September 11, 2026

রংপুর মহানগরীতে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার র‌্যাবের অভিযানে ধানক্ষেত থেকে মিলল বিপুল পরিমাণ মাদক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৩। তবে এ ঘটনায় জড়িত কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ মিটার সামনে উত্তর পাশের একটি ধানক্ষেতের কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ধানক্ষেতের কোণ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩। একই সঙ্গে রংপুর মহানগরীসহ বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১৩ সূত্রে জানানো হয়েছে।

Read More »

রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল (১০ সেপ্টেম্বর ২০২৬ ) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ৬৯৯ জন। নির্বাচন চলাকালিন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আহবায়ক ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল । তিনি বলেন, রংপুরে উৎসব মুখর পরিবেশে, সুন্দর সুষ্ঠভাবে মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সার্থ সংরক্ষনের লক্ষে এই নির্বাচন । আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই শ্রমিক শিল্পকে রংপুরে প্রতিষ্ঠিত শিল্প হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, বাজুস রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, বাজুস রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল মতিন মুন্না, শ্রী পুলক বসাক, মোঃ নুর ইসলাম বাবু, মোঃ আবু হান্নান, মোঃ সামসুল আলম, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। নির্বাচন পরিচালনা করেন রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবু সাঈদ আলম, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন বুলবুল, সদস্য শ্রী উৎপল বসাক, সদস্য মোঃ শাহাবুদ্দিন, সদস্য মোঃ নাসির উদ্দিন বাবলু। এছাড়া নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »