সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগরীতে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার র‌্যাবের অভিযানে ধানক্ষেত থেকে মিলল বিপুল পরিমাণ মাদক

রংপুর মহানগরীতে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা উদ্ধার র‌্যাবের অভিযানে ধানক্ষেত থেকে মিলল বিপুল পরিমাণ মাদক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৩। তবে এ ঘটনায় জড়িত কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ মিটার সামনে উত্তর পাশের একটি ধানক্ষেতের কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ধানক্ষেতের কোণ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩। একই সঙ্গে রংপুর মহানগরীসহ বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-১৩ সূত্রে জানানো হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM