সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্য-য় বিচা-রের দা-বিতে দিনমজুর এনামুল হকের সংবাদ সম্মেলন

রংপুরে ন্য-য় বিচা-রের দা-বিতে দিনমজুর এনামুল হকের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ন্যয় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন দিনমজুর এনামুল হক । মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনমজুর এনামুল হক বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব জগদীশপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। ২০১৬ সালের ২৫ মে মাত্র ৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে তার বড় ভাই মনোয়ারুল ইসলাম মনারুলের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়।

ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে মাফুর দোকানের সামনে তার ভাইয়ের পথরোধ করে কয়েকজন মারধর করেন এবং চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে হাজিরহাট থানায় মামলা করেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি ২০১৬ সালের ৩ জুন দায়ের করা হয় এবং মামলার নম্বর ৩। এনামুল হকের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম মিয়া ও তৎকালীন ওসি শরিফুল ইসলাম আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেননি। এমনকি আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে দুই আসামির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, মামলার তদন্ত ও চিকিৎসাসংক্রান্ত নথিতে অনিয়ম করা হয়েছে।

সাক্ষীদের জবানবন্দিতে ধারালো অস্ত্র দিয়ে হামলার বিষয়টি উল্লেখ থাকলেও চার্জশিটে তা যথাযথভাবে প্রতিফলিত করা হয়নি। এর ফলে মামলার গুরুত্বপূর্ণ একটি ধারা বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে এনামুল হক বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, “আমরা গরিব ও অসহায়। অর্থের প্রভাবে যদি একজন বিচারপ্রার্থী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?” এ সময় তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত ঘুষ গ্রহণ ও তদন্তে অনিয়মের অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে এনামুল হকের মা মোছা. মনোয়ারা বেগম, ভাই রবিউল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী তহমিনা বেগমসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM