সর্বশেষ
সর্বশেষ

Day: September 18, 2026

রংপুরে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি থেকে রংপুর মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে স্প্রেকরণ ও পরিচ্ছন্ন অভিযান চালাবে সংগঠনের নেতা-কর্মীকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে এই কার্যক্রমের শুরু করা হয়। জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর কমিটির উদ্যোগে এবং তাজহাট থানা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। এসময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার পাশাপাশি ফুটপাতে থাকা ময়লা আবর্জনা পরিস্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। যুবদল নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদল পাড়া মহল্লায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। যাতে করে সকলের সমন্বিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু মশার বিস্তার ও রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা পরিছন্ন নগর গড়ে তোলা সম্ভব হয়।এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে হারাগাছ থানা যুবদল ও একই দিন বিকেলে পরশুরাম থানা যুবদল এই কর্মসূচি কর্মসূচি পালন করবে। এছাড়া ২০ সেপ্টেম্বর রোববার সকালে কোতোয়ালি থানা যুবদল এবং বিকেলে হাজীরহাট থানা যুবদল একই কর্মসূচি বাস্তবায়ন করবে। রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তুললেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমরা সচেতনতার বার্তা ছড়ানোসহ সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ কর্মসূচি গ্রহণ করেছি।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের নির্দেশক্রমে ইকবাল উদ্দিন মজুমদারকে রংপুর জেলা শাখার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস কার্যালয়ে নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদারের সঙ্গে জেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী বিভিন্ন নীতিমালা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাবেক সভাপতি, রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য মো. এনামুল হক সোহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সদস্য আলহাজ্ব মো. আবু জাফর লিটন, মো. আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, মো. সাঈদ আলী, মো. আমিনুল ইসলাম রাজু, মো. রবিউল আলম রবি, মো. আরেফুল হক লাইজু, সুমন বসাক, মো. শাহীন, মো. নুর ইসলাম বাবু, মো. শফিকুল ইসলাম, মো. শাহীন উদ্দিন বকসী, মো. মশিয়ার রহমান, মো. আবু হান্নান ও শ্রী বিশ্বজিত চক্রবর্তী।সভায় আরও উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার উপদেষ্টা আবু নূর মো. আহসান হামিদ, শ্রী রবীন্দ্র প্রসাদ বাবলু, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, মো. কামরুল হাসান জুয়েল, মো. মোশারফ হোসেন মঞ্জু, শ্রী মানিক চন্দ্র রায়, মো. মোখলেছার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বাজুসের নেতৃবৃন্দও নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন।আলোচনা শেষে বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা শাখার নেতৃবৃন্দ।

Read More »