
সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সদ্যভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে শয্যাশায়ী প্রবীণ নাগরিক-সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে প্রাণবন্ত, কর্মক্ষম ও সুস্থ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। আজ ঢাকায় ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়বে না। সমাজে কোনো মানুষ অবহেলিত অবস্থায় থাকুক-সরকার তা কখনোই চায় না। শারীরিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিংবা প্রবীণ নাগরিক, তাঁরা প্রত্যেকেই এই সমাজের সমান অংশীদার ও সম্মানিত সদস্য। একটি বৈষম্যহীন, মানবিক ও অংশগ্রহণমূলক কল্যাণরাষ্ট্র গঠনে প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ এবং সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও সমিতির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-16_00-59-09-105.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_20-49-03-344-1.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_20-22-10-660.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_19-02-04-154.jpg)




