সর্বশেষ
সর্বশেষ

রংপুরে কালীবাড়ি মন্দির পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর নগরীর ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টরের কমান্ডার (উপমহাপরিচালক) কর্নেল রুবায়েত হোসেন, পিএসসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর পায়রা চত্বর সংলগ্ন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির রংপুর জেলার আহ্বায়ক ও কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. শ্রী নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক শ্রী শুভ রঞ্জন দেব বাবলুসহ পূজা উদ্‌যাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিজিবির সেক্টর কমান্ডারকে অবহিত করেন মন্দির কমিটির নেতারা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Thursday, 15th October, 2026
4th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:40 AM
সূর্যোদয়6:56 AM
যোহর12:44 PM
আসর4:04 PM
মাগরিব6:33 PM
ইশা7:48 PM