রংপুরে রেমন্ড গ্যালারির নতুন শাখার উদ্বোধন
জালাল উদ্দীন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
রংপুর নগরীর পায়রা চত্বরে চৌধুরী ম্যানসনে রেমন্ড গ্যালারির নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব পায়রা চত্বরের চৌধুরী ম্যানসনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমন্ড গ্যালারি, রংপুর শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রেমন্ড গ্যালারির ম্যানেজার মো. রমজান আলী ও জেনারেল ম্যানেজার (জিএম) মো. হাসান আলীস, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: লিটন পারভেজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো: তানবীর হোসেন আশরাফি, রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রমিদুজ্জামান বুলবুল, রংপুর জেলা চেম্বারের প্রতিনিধি আবু বক্কর বারী মিঠু ও ব্যবসায়ী ওমর ফারুকসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেমন্ড গ্যালারি পোশাক ও ফ্যাব্রিকজাত পণ্যের জন্য পরিচিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন শাখার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির পণ্যের মধ্যে পুরুষদের পোশাকের কাপড়, শার্ট, প্যান্ট ও স্যুটের কাপড়সহ বিভিন্ন ধরনের ফ্যাশন পণ্য রয়েছে।
নতুন এই শাখার মাধ্যমে রংপুরের ক্রেতারা রেমন্ড গ্যালারির পণ্য আরও সহজে কেনার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান। নগরীর গুরুত্বপূর্ণ পায়রা চত্বরে শাখাটি চালু হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-15_19-02-04-154.jpg)













