সর্বশেষ
সর্বশেষ

Day: December 6, 2025

রংপুরে জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস পালন করেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগি সংগঠন। দিবসটি উপলক্ষে গত ৬ ডিসম্বর (শনিবার) বাদ আসর জাতীয় পার্টির রংপুর সেন্ট্রাল রোডস্থ প্রধান কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারন সম্পাদক এস.এম ইয়াসির। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহবায়ক মো: আজমল হোসেন লেবু’র সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টি রংপুর মহানগর সহ-সভাপতি বিমল সরকার, জাতীয় পার্টি রংপুর মহানগর যুগনম সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান আনিস, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার নেত্রী ফেরদৌসী বেগম মালা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার সদস্য সচিব আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলামসহ জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Read More »

রংপুরে ওলামা দলের মাশায়েখ, ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা দলের মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ ডিসেম্বর) শনিবার সকালে নগরীর কাচারি বাজারস্থ জেলা মডেল মসজিদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা মাশায়েখ খতিব, ইমাম ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর সদর -৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি বলেন, আমি রংপুরের সন্তান। এই রংপুরে আমার শৈশব কৈশোর কেটেছে এবং যৌবন পেরিয়ে গেছে। রংপুরের সমস্যার সম্ভাবনা কোথায় কি উন্নয়ন করতে হবে তা আমার ধারণা আছে। রংপুরবাসীর ভালো-মন্দ সুখ-দুখে অতীতে ছিলাম, বর্তমানেও থাকবো। তিনি বলেন, আগামীতে তার দল বিএনপি বিজয়ী হলে রংপুরের উন্নয়নে নিজেকে সচেষ্ট রাখবেন। দীর্ঘ ৪২ বছর রংপুর উন্নয়ন বঞ্চিত। যারা রংপুরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসেছে। আগামীতে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধ রংপুর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করেন। এসময় তিনি বলেন, তার ঘোষিত সমৃদ্ধ রংপুর গড়তে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে আলেম-ওলামা মশায়েখ, মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষকদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটি ইসলামী দল যারা ধর্মের নামে অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তাদের অতীতের রাজনীতি যেমন প্রশ্নবিদ্ধ ছিল, বর্তমানেও একই অবস্থা। এরা দেশের ভালো চায়না মানুষের ভালো চায়না। শুধু তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তারা হাদিয়ার নামে চাঁদাবাজি করেছে। বিভিন্ন স্থানে দখল বাজি করেছে। জামাত ইসলামী নামক দলটি এদেশের চাঁদাবাজের মূলহোতা। অপকর্মের মূল হোতা। এদের প্রতিহত করতে হবে। এজন্য আলেম-ওলামা মাশায়েখ-মসজিদের ইমাম খতিব ও মাদ্রাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম বিরোধী অপপ্রচার রুখে দিতে হবে। এ সময় তিনি আলেম-ওলামা মাশায়েখ, ইমাম খতিব ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে এবং ওলামা দল কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহবায়ক ইঞ্জিনিয়ার মাওলানা জামাল উদ্দীন ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সচিব মাওলানা নুরুন নবী মিয়াজী, মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা জাকিরুল ইসলাম, ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল কাদের, পালিচড়া খান চৌধুরী একরামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমজাদ হোসেন, মহব্বত খা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন রাজা, জিয়াতপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম, রাজুখা শাকের আলী মাদ্রাসা সুপার মাওলানা বদিউরজ্জামান, কেল্লাবন্দ মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো: আব্দুল্লাহ, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মৌলভী হাসানুর রহমান সজীব, মাওলানা জাকারিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউনুস আলী ইমন, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও মহানগর বিএনপির সদস্য জামিল খান, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির সহ রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা- মাশায়েখ, মসজিদের ইমাম খতিব, ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল ও কওমি,নূরানী, হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক আলেম ওলামা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে : রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। দুটো খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে, একটা শিক্ষা ও অপরটা স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা পারছি না তবে চেষ্টা করছি। চিকিৎসক, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবাসে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে, না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না। যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্স পেশায় বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ করে জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগ নেওয়ার কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। কেননা প্রফেসর ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে। মো. তৌহিদ হোসেন বলেন, আলু রপ্তানির বিষয়টি নিয়ে সরকার ভাবছে। যদিও এটা সহজ নয়। কেননা পৃথিবীতে দুই একটা দেশ নিয়মিত আলু আমদানি করে। তবে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ আলু আমদানি করে থাকে। তাছাড়া আমদানি করে না। রংপুর অঞ্চলে প্রাণিসম্পদের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, রংপুরে অনেক ছোট গরু মানে দেশি গরু পালন করা হয়। যে গরুর মাংস খুবই সুস্বাদু হয়। এই গরুর মাংসের বাজার ভালো। এই বিষেয় প্রাণিসম্পদ উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ । এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

রোটারী ক্লাব অফ রংপুরের জোনাল আন্তঃনগর সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রোটারী ক্লাব অফ রংপুর জোনের আয়োজনে জোনাল আন্তঃনগর সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর রংপুর জিএলরায় রোডস্থ রুপকথা মিলনায়তনে জোনাল আন্তঃনগর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটার ইন্টারন্যশনাল ডি ৬৪ ও ৬৫ বাংলাদেশ কান্ট্রি কো অর্ডিনেটর পিডিজি ড. ইসতিয়াক এ জামান (পিএইচ.ডি পিএইচএফ বি এমডি পিএইচএস)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কান্ট্রি কো অর্ডিনেটর পিআইএম নুরুল কবির (পিএইচএফ বি এমডি পিএইচএস), কো অর্ডিনেটর এডমিন এম মাহমুদুল হাসান, কো অর্ডিনেটর পাবলিক ইমেজ লুবনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রংপুর জোনের প্রধান উপদেষ্টা পার্থ বোস, উপদেষ্টা মাহামুদুর রহমান শিপন, প্রোগ্রাম সভাপতি এতেএম আব্দুস সালাম তুহিন, প্রোগ্রাম সমন্বয়কারী এমদাদুল হোসেন এমদাদ, রেজিস্টেশন সভাপতি মোস্তাক হোসেন শিমুল, নিবন্ধন সহ সভাপতি মোঃ হারুস অর রশিদ, রেজিস্টেশন সহ সভাপতি হেসমিন আক্তার এনি, নিবন্ধন সহ সভাপতি এসএম রফিকুল ইসলাম, প্রোমশন সভাপতি দেলোয়ার হোসেন লিটন, প্রোমশন সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম ভরসা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম খান, সার্জেন্ট অ্যাট আর্মস মনজুল আলম, সম্মানিত সদস্য মোঃ আইনুজ্জামান, সম্মানিত সদস্য মোঃ কামালুর রহমান, সম্মানিত সদস্য আবু বকর মোঃ বারি মিঠু, সম্মানিত সদস্য মোঃ তানবীর হোসেন আশরাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

রংপুর ব্যুরো অফিস / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, ৬ ডিসেম্বর, ২০২৫ খৃ. – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা। আজ শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন হবে ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য-এই দুই খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডাক্তার-নার্স সংকট নিরসনে স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স ও তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আলু রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে নিয়মিত আলু আমদানি করে এমন দেশ খুবই কম। বিশেষ পরিস্থিতি না হলে রপ্তানির সুযোগও সীমিত। বিদেশে মানবসম্পদ রপ্তানি বিষয়ে উপদেষ্টা বলেন, দক্ষতা না থাকায় দেশের কর্মীরা বিদেশে কম বেতন পান। নার্সিং পেশায় বিদেশে বিপুল চাহিদা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশ উপকৃত হবে। এছাড়া রংপুরে পালন করা ছোট জাতের দেশি গরুর মাংসের প্রশংসা করে এর বাণিজ্যিক উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন। আজ বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ ঘুরে দেখার কথা রয়েছে। আগামীকাল রোববার কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সৈয়দপুর থেকে ঢাকায় ফিরবেন।

Read More »

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে : শিল্প উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ খৃ. – শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, টিসিবি’র মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। তিনি বলেন, শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে। অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ শনিবার নাটোরের উত্তরা গণভবন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরপর শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন। শিল্প উপদেষ্টা বলেন, চিনিকলগুলো দেশের চাহিদার অল্প একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর সুগার মিলস লিমিটেডের এমডি মো. আখলাছুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Read More »

প্রবাসী ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ ভোটারের নিবন্ধন সম্পন্ন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ খৃ. – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ (শনিবার) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ ও ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন। সঠিক ঠিকানা প্রদান: পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন। আরও বলা হয়, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না। আজ আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমদ খান বাসসকে এসব তথ্য জানিয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯,২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আউট অফ কান্ট্রি ভোটিং-এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোন জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন। ইসি সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তিনি আরও জানান, আইসিপিভি ইন-কান্ট্রি পোস্টাল ভোটের বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মেয়াদে নিবন্ধন প্রক্রিয়াটি চালু করা হবে। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।

Read More »

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। গতকাল শুক্রবার  বাদ আসর  নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ  বিএনপি কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট  রেজেকা সুলতানা ফেন্সি ও রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর  মোছা:আরজানা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সদস্য বৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীগণ। দোয়া মাহফিলে  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনাসহ শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কনিষ্ঠ পুত্র  আরাফাত রহমান কোকোর  রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির  কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয়। 

Read More »

শহিদ শুভ’র কবর জিয়ারত করে পরিবারের জন্য সরকার আর্থিক সহায়তা দ্রুত প্রদানের নির্দেশ করেন উপদেষ্টা আদিলুর রহমান

ঢাকা, ২০ অগ্রহায়ণ ( ৫ ডিসেম্বর) ২৯২৫ খৃ. – জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা আজ চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শেষে শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং শহিদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব  আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, শহিদ শাহরিয়ার শুভ গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।

Read More »

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা ঢাকা, ২০ অগ্রহায়ণ ( ৫ ডিসেম্বর): জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা আজ চুয়াডাঙ্গা জেলায় সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শেষে শহিদের পরিবারের খোঁজখবর নেন এবং শহিদ পরিবারের জন্য সরকার থেকে প্রদত্ত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শিল্প উপদেষ্টা শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব  আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, শহিদ শাহরিয়ার শুভ গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন এবং ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ বরণ করেন।

Read More »