সর্বশেষ
সর্বশেষ

Day: July 23, 2026

রংপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩জুলাই বৃহস্পতিবার দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) এর এসআরইডি প্রকল্পের আয়োজনে রংপুর সদর উপজেলার অধিনে ভুরারঘাট ফতেপুর কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যসেবা বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৮ ও ৯ নং ওয়ার্ডর দলিত সম্প্রদায় সহ এলাকার জনগন উপস্থি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: মোছা: শাম্মী আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপস্থি ছিলেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এবং ক্লিনিকের কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও গণশুনানির উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ইকবাল হােসেন, সমন্বয়কারী, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র। তিনি বলেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে সরকারের স্বাস্থ্য অদিদপ্তরের জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করাহয়। অনুষ্ঠানে অত্রএলাকার জনগন স্বাস্থ্যসেবার মান নিয়ে এবং অনেক প্রশ্ন করেন। জনগন কসিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ চান, মাঝে মাঝে এমবিবিএস ডাক্তার বাসার জন্য বলেন, কউিনিটি ক্লিনিকটি যেন প্রতিদিন দুপুর ৩ট পর্যন্ত খোলা থাকে, গর্ভবতী ও কিলোরীদেও স্বাস্থ্য বিষয়ক নিয়মিত পরামর্শচান। জবাবে উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন প্রতিমাসে সরকার থেকে প্রতিটি ক্লিনিকে যে বরাদ্দ আসে তা এই এলাকার রোগী অনুযায়ী খুবই কম। এজন্য সকল রোগীকে বেশী ঔষধ দেয়া সম্ভব হয় না।ম তিনি বলেন এখন থেকে ক্লিনিকের দায়িত্বপ্রাপাত সিএইচসিপি তিনি প্রতিদিন সকাল ৯:০০ সময় অফিসে আসবেন এবং বিকাল ৩:০০ পর্যন্ত সেবা দিবেন। তিনি সকল রোগীকে এই সময়ের মধ্যে ক্লিনিকে আসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য শিক্ষার জন্য কমিউনিটি ক্লিনিকে নিয়মিত কউিন্সিলিং এর ব্যবস্থা করবেন। তিনি বলেন কমিউনিটি ক্লিনিক থেকে ঔষদেল জন্য কোন টাকা দিতে হবে না। তিনি এই গণশুনানী অনুষ্ঠানের আয়োজনের জন্য দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র সংস্থাকে ধন্যবাদ জানান এবং এলাকার জনগণকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপণ করেন।অনুষ্ঠানের সভাপতি মো: রফিকুল ইসলাম এলাকার সকল জনগনকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

Read More »

কারমাইকেল কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, ২৫ দফা দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে ২৫ দফা দাবি উত্থাপন করে আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। , ২৩ জুলাই: বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা এবং আরবি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হকসহ অন্যান্য শিক্ষার্থীরা। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজে নানা ধরনের প্রশাসনিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির ঘটনা ঘটলেও সেগুলোর কার্যকর সমাধান হচ্ছে না। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ২৫ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি কলেজে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, কলেজের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে এসব দাবি উত্থাপন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন দ্রুত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় বক্তব্য দেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক মাসুম। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন। শিক্ষার্থীরা আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Read More »

রংপুরে প্রিপেইড মিটারের কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে মামলা,সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের সকল কার্যক্রম স্থগিত এবং প্রিপেইড মিটার সংযোগকে বেআইনি ঘোষণা চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা ফাইলিং শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর নাগরিক কমিটি। বুধবার বিকেলে রংপুর জজকোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্দেশনা উপেক্ষা করে রংপুর নগরীর বিভিন্ন বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে সচল পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এ কার্যক্রম সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে ফেলছে এবং এটি বিদ্যমান নীতিমালা ও জনস্বার্থের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, গ্রাহকদের মতামত ও সম্মতি ছাড়াই অনেক ক্ষেত্রে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ ব্যবহারে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়ার পাশাপাশি গ্রাহকসেবার মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে আদালতের মাধ্যমে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, আদালতে দায়ের করা মামলায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগকে বেআইনি ঘোষণা এবং চলমান কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জনমত গড়ে তোলার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রংপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম পুনর্বিবেচনার দাবি জানান এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এদিকে, মামলার বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন নগরবাসী। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিতর্কের মধ্যে নতুন এই আইনি পদক্ষেপ রংপুরে বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।

Read More »

আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক / গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানীতে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে। ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ খাতের সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতেই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা বৈঠকের একপর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে করমর্দন করেন ড. খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বুধবার বিকেলে ম্যানিলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এ সময় ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাশিয়ার সঙ্গে বৈঠক এদিকে, ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চলমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। রুশ পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি আইন প্রণয়ন পর্যায়ে সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এরও প্রশংসা করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে দুই পক্ষই ঐকমত্য পোষণ করেছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা চীনের সঙ্গে বৈঠক উপদেষ্টা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ড. খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে সার্বিক সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এবং অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পাকিস্তানের সঙ্গে বৈঠক এছাড়া পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা বাড়াতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে এআরএফ প্ল্যাটফর্ম। Ref. LV/UNB

Read More »