জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে ২৫ দফা দাবি উত্থাপন করে আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
, ২৩ জুলাই: বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা এবং আরবি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হকসহ অন্যান্য শিক্ষার্থীরা। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজে নানা ধরনের প্রশাসনিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির ঘটনা ঘটলেও সেগুলোর কার্যকর সমাধান হচ্ছে না। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ২৫ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি কলেজে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, কলেজের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে এসব দাবি উত্থাপন করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন দ্রুত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় বক্তব্য দেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক মাসুম। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-24_20-30-17-371.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-41-18-712.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-38-15-745.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-37-01-766.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)








