সর্বশেষ
সর্বশেষ

রংপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩জুলাই বৃহস্পতিবার দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) এর এসআরইডি প্রকল্পের আয়োজনে রংপুর সদর উপজেলার অধিনে ভুরারঘাট ফতেপুর কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যসেবা বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৮ ও ৯ নং ওয়ার্ডর দলিত সম্প্রদায় সহ এলাকার জনগন উপস্থি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: মোছা: শাম্মী আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উপস্থি ছিলেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এবং ক্লিনিকের কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও গণশুনানির উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ইকবাল হােসেন, সমন্বয়কারী, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র। তিনি বলেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে সরকারের স্বাস্থ্য অদিদপ্তরের জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করাহয়। অনুষ্ঠানে অত্রএলাকার জনগন স্বাস্থ্যসেবার মান নিয়ে এবং অনেক প্রশ্ন করেন। জনগন কসিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ চান, মাঝে মাঝে এমবিবিএস ডাক্তার বাসার জন্য বলেন, কউিনিটি ক্লিনিকটি যেন প্রতিদিন দুপুর ৩ট পর্যন্ত খোলা থাকে, গর্ভবতী ও কিলোরীদেও স্বাস্থ্য বিষয়ক নিয়মিত পরামর্শচান।

জবাবে উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন প্রতিমাসে সরকার থেকে প্রতিটি ক্লিনিকে যে বরাদ্দ আসে তা এই এলাকার রোগী অনুযায়ী খুবই কম। এজন্য সকল রোগীকে বেশী ঔষধ দেয়া সম্ভব হয় না।ম তিনি বলেন এখন থেকে ক্লিনিকের দায়িত্বপ্রাপাত সিএইচসিপি তিনি প্রতিদিন সকাল ৯:০০ সময় অফিসে আসবেন এবং বিকাল ৩:০০ পর্যন্ত সেবা দিবেন। তিনি সকল রোগীকে এই সময়ের মধ্যে ক্লিনিকে আসার জন্য অনুরোধ করেন। তিনি বলেন গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য শিক্ষার জন্য কমিউনিটি ক্লিনিকে নিয়মিত কউিন্সিলিং এর ব্যবস্থা করবেন।

তিনি বলেন কমিউনিটি ক্লিনিক থেকে ঔষদেল জন্য কোন টাকা দিতে হবে না। তিনি এই গণশুনানী অনুষ্ঠানের আয়োজনের জন্য দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র সংস্থাকে ধন্যবাদ জানান এবং এলাকার জনগণকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপণ করেন।অনুষ্ঠানের সভাপতি মো: রফিকুল ইসলাম এলাকার সকল জনগনকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা
করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]