সর্বশেষ
সর্বশেষ

Day: November 19, 2026

বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় সব ধরনের সহযোগিতা থাকবে – প্রতিমন্ত্রী মীর হেলাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / চট্টগ্রাম, ৩ অগ্রহায়ণ (১৮ নভেম্বর): ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেধাভিত্তিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের মানুষের যাতায়াত ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় পাশে আছি এবং এই বিশ্ববিদ্যালয়ের অপার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরো এগিয়ে নিতে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী মীর হেলাল আরও আশা প্রকাশ করেন যে, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশসেরা প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও একটি বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল্ ফোরকান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রধানমন্ত্রী লালমনিরহাট এর উদ্দেশ্যে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এ জেলায় সফরে গিয়ে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন। এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Read More »

রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি পুড়ে সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র বাহনটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর শান্তিপূর্ণ পরিবেশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, গত ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা করছেন তিনি। কারও ক্ষতি না করে মানুষের সেবা করেই কাটিয়েছেন দীর্ঘ সময়। অথচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা একমাত্র পরিবহনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ আসনের বাসটিতে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। বাসটি পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লুমিনাস কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসটি পর্যটন মোড়সংলগ্ন ফুরফুরা খানকা শরিফের সামনে দাঁড়িয়ে ছিল।রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য এলাকার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও বলেন, শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Read More »

রংপুর জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

রংপুর জেলা যুবদলের মিছিল ও সমাবেশ জালাল উদ্দীন,রংপুর প্রতিনিধ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমেদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ই নভেম্বর বুধবার বিকাল ৩ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয় ।মিছিলটি নগরীর জাহাজ কোম্পানি মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি শরিফ শামীম হাবু যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রানা। এ সময় মিছিল ও সমাবেশে জেলা যুবদলের আওতাধীন আট থানা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »