সর্বশেষ
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট /
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাতের সুযোগ পান তারা।

এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেক হেইট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ ও ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
পিএমও / ইউএনবি //

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]