আইইবি রংপুর কেন্দ্রের সম্মানিত সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাকিউল আলম
জালাল উদ্দীন, রংপুর :
রংপুর , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের আয়োজনে ২০২৬ থেকে ২০২৮ দ্বি বার্ষিক নির্বাচনে সম্মানীয় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম। গত ১২ নভেম্বর রংপুর নগরীর আরকে রোডে অবস্থিত আইইবি রংপুর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬৭ জন। এরমধ্যে ১৩৭টি ভোট কাস্ট হয়েছে। ইঞ্জিনিয়ার মো. সাকিউল আলম ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. মোছাব্বেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির কাউন্সিল মেম্বার প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য প্রকৌশলীগণ।







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-16_22-08-22-594.jpg)





