জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, আগামীতে এবি পার্টিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে এবি পার্টি রংপুর জেলা ও মহানগর সংগঠকদের নিয়ে কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে মত বিনিময় সভায় এবি পার্টির রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. মাহবুবুর রহমান মাহাবুব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান।
আরোও বক্তব্য রাখেন এবি পার্টির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, এবি পার্টি রংপুর মহানগর শাখার আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, এবি পার্টি রংপুর জেলা শাখার আহ্বায় মো. আখতারুজ্জামান, এবি পার্টি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক ফিরোজ কোবির, লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান আশয়ারী রচি, রংপুর মহানগর শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক গোলজার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আগামীতে সংগঠনকে শক্তিশালী এবং জেলা, মহানগর ও উপজেলা কমিটির জনবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-41-18-712.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-38-15-745.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-37-01-766.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)











