জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে রংপুরে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর (শুক্রবার) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য মো. শাহিনুর হক কমেট এবং যুব নেতা মহিদুল ইসলাম মুহিত।
সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব তারিকুল ইসলাম, চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাফিজার রহমান, সদস্য সচিব মো. ছগির আলম প্রামাণিক জসিম, সদস্য তারিকুল চৌধুরী ও ফজলুল হক।
এছাড়া হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য এমদাদুল ইসলামসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহাসিক উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা স্মরণ করেন।###


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-24_20-30-17-371.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-41-18-712.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-38-15-745.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-37-01-766.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)








