জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬’ উপলক্ষে অসুস্থ সাংবাদিক এস এম লিটনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাতে নগরীর আলমনগর বাবুপাড়া সাজাপুর এলাকায় সাংবাদিক এস এম লিটনের বাসভবনে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন দৈনিক যুগের আলো-এর সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো-চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন (হেডকোয়ার্টার্স) ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মো. এনামুল হক সোহেল, এমজেএফ; অক্টোবর সেবা পক্ষ ২০২৬-এর চেয়ারম্যান ও নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর এ কে এম বানিউল আদম বাবু, এমজেএফ; লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন, এমজেএফ; ট্রেজারার উম্মে হাবিবা মাহফুজা স্মৃতি; আইপিপি লায়ন নাসরিন হক ববি, এমজেএফ; ক্লাব পরিচালক মো. শাহীন পারভেজ, এমজেএফ; লিও অ্যাডভাইজার ডা. জেরিন এবং ক্লাব পরিচালক লায়ন মো. অনিন্দ আউয়াল।
পরে লায়ন্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি মমতাজ শিরীন ভরসাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব রংপুরের নেতৃবৃন্দ।
এ সময় লিও ক্লাব অব রংপুর সেন্ট্রালের লিও ঋষি (আইপিপি ও ডিস্ট্রিক্ট ডিরেক্টর-০১), লিও জুবায়ের (ট্রেজারার ও ‘অক্টোবর সেবা মাস ২০২৬’ কমিটির চেয়ারম্যান), লিও যাকওয়ান (‘অক্টোবর সেবা মাস ২০২৬’ কমিটির সেক্রেটারি), লিও নিরব (ট্রেজারার), লিও মেহেরাজ ও লিও রিফাত উপস্থিত ছিলেন।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-03_17-27-40-156.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-03_01-38-47-007.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-02_21-18-48-206.jpg)





