সর্বশেষ
সর্বশেষ

উৎপাদনশীলতা দিবসে দক্ষতা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয় আহ্বান জানিয়ে দিবস উৎযাপন

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপর, ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও কাজ করছে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আর্থিক ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণসহ নানা ধরনের সহায়তা দিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উদ্যোক্তা ও যুবসমাজকে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিংসহ নানা ধরনের কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব সুযোগ খুঁজে বের করে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।

ট্রেড লাইসেন্স ও কর প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। এতে সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে করের অর্থের মাধ্যমে জনগণই বিভিন্নভাবে উপকৃত হয়। সরকার বিভিন্ন খাতেও ভর্তুকি দিয়ে থাকে।

উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকলেও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি মেলার আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সভায় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উৎপাদন, পণ্য বাজারজাতকরণ, ঋণপ্রাপ্তি ও অন্যান্য সমস্যা তুলে ধরেন। সংশ্লিষ্টরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Saturday, 3rd October, 2026
22th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:36 AM
সূর্যোদয়6:51 AM
যোহর12:47 PM
আসর4:11 PM
মাগরিব6:44 PM
ইশা7:59 PM