সর্বশেষ
সর্বশেষ

Day: January 7, 2023

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রায় ৫০০জন অসহায় দুঃস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শুক্রবার রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে ইউনিয়ন কার্যালয়ে অসহায় দুঃস্থ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, শ্রমিক নেতা সাদেক আলী, রংপুর মেডিকেল মোড় বাসস্টান্ড উপ কমিটির সম্পাদক শাহজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডাঃ জোবায়দা রহমান এর মিথ্যা বনোয়াট মামলায় সরকারের অজ্ঞাবহ আদালত কতৃক গ্রেফতারি পরোয়ানা জারি ও সম্পদ ক্রোকের প্রতিবাদে রংপুরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (৭ জানুয়ারী) শনিবার বেলা ১টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে রংপর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমর্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপর জেলা যুবদলের সহ সভাপতি রাকিব হোসেন, মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকিনুর রহমান মনু, মাহামুদুল হাসান রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরআগে বেলা ১২ টায় একই স্থানে রংপর মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে রংপর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পদক শহিদুল ইসলাম হিরা, সহ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠানক সম্পাদক জহির আলম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ছান্দসিকের ৩ যুগ পুর্তিতে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর তিনযুগ পুর্তিতে ছান্দসিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৭ জানুয়ারি) টাউনহল চত্বরে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন হয়। মঞ্চে ফুলের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছান্দসিকের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হাফিজ বুলবুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি ও কথা সাহিত্যিক রানা মাসুদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, ভালোবাসার কবি জোসেফ আখতার, কবি বাশার ইবনে জহুর, মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, কবি ও সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন, বাচিক শিল্পী রেজিনা সাফরিন, জাতীয় কবিতা পরিষদ রংপুর সাধারন সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদ সাধারণ সম্পাদক জাকির আহমদ, ফিরে দেখা সম্পাদক সাকিল মাসুদ, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবনসহ অন্যান্য কবি ও সাহিত্যিকবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলন। সাহিত্য সম্মেলনে সাহিত্য বিষয়ে আলোচনা করেন লিটলম্যাগ চালচিত্র সম্পাদক রাজা সহিদুল আসলাম। ছড়া নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার আসাফা সেলিম। সভাপতিত্ব করেন ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী রংপুর’র সভাপতি লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল। দিনব্যাপী সাহিত্য সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তিতে অংশ নেন তৈয়বুর রহমান বাবু, নাজিরা পারভীন, সরকার বাবলু, সেলিনা সাত্তার সেলি, শ্রাবণ বাঙালি, খালিদ সাইফুল্লাহ, জিএম নজু, শাপলা প্রমুখ। ফারহান শাহীল লিয়ন, পৃথিবী, জিয়াউল হক জিয়াসহ সংগীত শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে সমাপনী আলোচনা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। যারা এবারে গুণীজন হিসেবে সম্মানিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা হিসেবে আনোয়ারুল হাফিজ বুলবুল, সার্জেন্ট(অবঃ) আব্দুস সাত্তার, সাহিত্যে আবুল কাশেম সরকার, কবিতায় ফারুক প্রধান, সমাজসেবায় রশিদুস সুলতান বাবলু, সংগীতে ফারহান শাহিল লিয়ন, ছন্দমুকুল হিসেবে নুয়াইসাহ তুরিন, শ্রেষ্ঠ সংগঠকে আসাদুজ্জামান মিলন। সমাপনী আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যপত্র অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কবি ও সাংবাদিক মইনুল হক, সাহিত্যিক নাসিমা আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিন। ছান্দসিক সাহিত্য সম্মেলনে রংপুর বিভাগের কবি সাহিত্যিকরা অংশ নেন।

Read More »

ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : ওয়াশিংটন, ৭ জানুয়ারি, ২০২৩- যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরো কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনো ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে। উপ-সহকারি প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’ প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে। কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখ-ে বিশেষকরে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে।’ এছাড়াও এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮ ১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র। কুপার বলেন, স্ব-চালতি এসব কামান বিশেষ ইউক্রেনকে আগে দেওয়া কামান গুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের প্রশংসা করেন।

Read More »