সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের মুয়াজ্জিন আবু তাহেরকে বিদায়ী সংবর্ধনা

রংপুরে গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের মুয়াজ্জিন আবু তাহেরকে বিদায়ী সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন মো. আবু তাহেরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের পর গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদ প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে সুমধুর কণ্ঠে আজান দিয়ে মুসল্লিদের আল্লাহর ঘরের দিকে আহ্বান জানিয়ে আসেন মুয়াজ্জিন আবু তাহের।

সংবর্ধনা অনুষ্ঠানের পর তাকে ঘোড়ার গাড়িতে করে গুপ্তপাড়া এলাকা ঘুরিয়ে বিদায় জানান মুসল্লি ও এলাকাবাসী। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রবিউল ইসলাম, আয়োজনের প্রধান আমিন মিয়া, আয়োজক ও এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ মশিউর রহমান প্রিন্স, খোরশেদ, রিমুন, রাশেদ, লিপু, বিদ্যুৎ, হাসান, ফিলিপস, স্বাধীন, জাবেদ, রোমিও, রকিব, বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।এদিকে, দীর্ঘদিনের এই মুয়াজ্জিন অসুস্থ থাকায় তার চিকিৎসা ও সহযোগিতার জন্য এলাকাবাসীর উদ্যোগে অনুদান সংগ্রহ করা হয়।

পরে প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদান হিসেবে মো. আবু তাহেরের হাতে তুলে দেওয়া হয়।এ সময় এলাকাবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দীর্ঘদিনের সেবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM