সর্বশেষ
সর্বশেষ

Day: January 10, 2023

পুনরায় ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ডা. এবিএম খুরশীদ আলম

পুনরায় ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ডা. এবিএম খুরশীদ আলম স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : পুনরায় দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পান। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ইতোপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

Read More »

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান ঢাকা, ১০ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান-কে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি-র মৃত্যুতে ৩৩ গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পুরাতন দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১১ টায় রংপুর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখের ব্যাবসায়ী তারিকুল ইসলাম মানিক ও শামীম উজ্জামান। সংবাদ সম্মেলনে তারা বলেন, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর বর্তমান কমিটির চেয়ারম্যান কতৃক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা”র বিরুদ্ধে সমবায় অধিদপ্তর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাসহ স্থানীয় সর্বস্তরের প্রশাসন বরাবর অভিযোগ দাখিলের পরও দোকান বরাদ্দের ব্যাপারে কোনো প্রকার সুফল না পাওয়ায় বৈষম্যের শিকার বরাদ্দবঞ্ছিত সকল পুরাতন ব্যবসায়ীবৃন্দ। অতীব নিরুপায় হয়ে আমরা রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনের অসহায় বঞ্ছিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে, আমরা যুগ যুগ ধরে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক মার্কেটে বরাদ্দকৃত দোকান ঘরে ব্যবসা পরিচালনা করে আসছিলাম।বিগত ২০১৪ খ্রিস্টাব্দে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর দুই বছর মেয়াদকালীন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতি ও সাবেক রংপুর সিটি মেয়র মরহুম জননেতা সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে লিখিত সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন তারিখে প্রাপ্ত চিঠির আলোকে আমরা পুরনো ব্যাংক ভবনসহ ব্যাংক প্রাঙ্গনে অবস্থিত মার্কেটের সকল দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে দিয়ে প্রত্যেকই যার যার অবস্থান অনুযায়ী রংপুর মার্কেন্টাইল ব্যাংক লিঃ এ রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর নিজস্ব একাউন্ট নম্বর ০১২২১১১০০০০৪৯৪৮ এ বিভিন্ন তারিখে দোকান বরাদ্দের জন্য টাকা জমা দেই। জমাকৃত টাকার জমার স্লিপ হাতে নিয়ে ভবিষ্যতে সুখি-সমৃদ্ধ জীবন যাপনের আশায় দিন গুনছি। এ ব্যাপারে দীর্ঘসূত্রিতার আশ্রয় নিলে আমরা দোকান বরাদ্দের জন্য অর্থ জমাদানকারী বঞ্ছিত ব্যবসায়ীরা আমাদের পরিবার-পরিজনসহ প্রত্যেকের পোষ্যদের নিয়ে মানববন্ধন ও আমরণ কর্মসূচিসহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে বাধ্য হব। এ সময় রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সকল পুরাতন দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময়

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২ টায় নগরীর খামার মোরস্থ রসিক মেয়রের বাসভবনে রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে নব নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সকল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা , সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »