জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১২ টায় নগরীর খামার মোরস্থ রসিক মেয়রের বাসভবনে রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে নব নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সকল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা , সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।














