সর্বশেষ
সর্বশেষ

Day: January 11, 2023

১০ বছর চাঁদা দিলেই মাসিক সর্বজনীন পেনশন

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : সর্বজনীন পেনশন বিলের প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। সরকারি চাকরিজীবীদের বাইরে দেশের সব নাগরিককে পেনশন–ব্যবস্থার আওতায় আনতে এই আইনি কাঠামো তৈরি করছে সরকার। গত ২৯ আগস্ট ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল–২০২২’ জাতীয় সংসদে তোলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমানে সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। সবার জন্য পেনশন চালু করার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন বলে বিলে বলা আছে। বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদেরও এর আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে মাসিক পেনশন–সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর আগ্রহী ব্যক্তিকে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে। বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এতে অংশ নিতে পারবেন। চাঁদার হার কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। আইন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবে। খসড়া আইনে বলা হয়েছে, চাঁদাদাতা ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিলে মাসিক পেনশন পাবেন। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনার আজীবন পেনশন সুবিধা পাবেন।

Read More »

পিএসসিতে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব খলিলুর রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে। এ ছাড়াও সরকারের সাবেক সচিব খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুককে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি খলিলুর রহমানকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সোমবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে অন্যান্য সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম ফারুক এ নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত খলিলুর রহমান ও গোলাম ফারুক পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।

Read More »

রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পদক ইসমত আরা বন্যা। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শরিফা বেগম, শিরিনা জামান , ১৯ নং ওয়ার্ডের সভাপতি সাদিকা জেলি, সাধারণ সম্পাদক সাদিয়া হাসান, ২৫ নং ওয়ার্ডের সভাপতি মেহের বানু, ৩০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোতাহারা, ৩২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাজেদা বেগম পিংকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মহানগর আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মহানগর আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় রংপুর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হাসিবুর রশীদ। আলোচকের বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোঃ অব্দুস সোবহান, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক । এ সময় রংপুর মহানগন আওয়ামীলীগ সহ ৩৩ ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে রানীপুকুর অটো শ্রমিক শ্রমিক পার্টির মতবিনিময়

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর জেলা জাতীয় অটো শ্রমিক পার্টির অন্তর্ভুক্ত রানীপুকুর অটো শ্রমিক শ্রমিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার নগরীর খামার মোরস্থ রসিক মেয়রের বাসভবনে ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির আয়োজনে নব নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলের শুভেচ্ছা জানান ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির সভাপতি রব্বানী ও সাধারণ সম্পাদক আলামিন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আটো শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সড়ক সম্পাদক ফয়সাল ইকবাল, ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির সহ সভাপতি চান মিয়া, কোষাধক্ষ মুসা, সাংগঠনিক সম্পাদক রাকিউল, সড়ক সম্পাদক মনির, সদস্য আজিজুল, রিপন, স্বাধীন, মোতালেব, রাকিবুল, গোলজার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ডে ৯ম বারের মত টিসিবির নিত্য প্রয়োজনীয়পণ্য ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আদর্শ উচচ বিদ্যালয় মাঠে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য (চিনি, মশুর ডাল, সয়াবিন তেল) ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২১ ওয়ার্ড কাউন্সিলর মাহবুবর রহমার মঞ্জু, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন প্রমূখ।

Read More »

রংপুরে স্যান্টস ফুটবল একাডেমীর খেলা পরিদর্শনে জাপান প্রবাসী

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে শেখ রাসেল স্টেডিয়ামে স্যান্টস ফুটবল একাডেমীর খেলা পরিদর্শন করেন জাপান প্রবাসী। গতকাল মঙ্গলবার বিকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে স্যান্টস ফুটবল একাডেমী আয়োজনে ফুটবল খেলা পরিদর্শন করেন জাপান প্রবাসী ও রংপুর জেলা দলের সাবেক ফুটবল খেলোয়ার মমতাজ খান স্বপন। এই সময়ে উপস্থিত ছিলেন জাপান প্রবাসী মমতাজ খান স্বপনের সহধর্মিনী তাইকো, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর রহমান আজাদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক, সামসুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংসংস্থার নির্বাহী সদস্য শামীম খান মিসকিন, সাবেক ফুটবল খেলোয়াড় জাকির হোসেন খান আবুয়ালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »