সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • পিএসসিতে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব খলিলুর রহমান

পিএসসিতে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব খলিলুর রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম :

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে। এ ছাড়াও সরকারের সাবেক সচিব খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুককে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি খলিলুর রহমানকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সোমবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে অন্যান্য সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম ফারুক এ নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত খলিলুর রহমান ও গোলাম ফারুক পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM